ব্যবসা


নিট মুনাফা না হলেও বোনাস পাবেন ব্যাংকাররা, নীতিমালা শিথিল করল বাংলাদেশ ব্যাংক


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার

নিট মুনাফা না হলেও বোনাস পাবেন ব্যাংকাররা, নীতিমালা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

ব্যাংক খাতে কর্মীদের কাজে উৎসাহ দিতে বোনাস প্রদানের নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে নিট মুনাফা না হলেও পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) থাকলেই ব্যাংকগুলো তাদের কর্মকর্তাদের উৎসাহ বোনাস দিতে পারবে।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, এমনকি কোনো ব্যাংকের মূলধন ঘাটতি থাকলেও নির্দিষ্ট শর্তে বোনাস দেওয়া যাবে। তবে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, ব্যাংকের মূলধন আগের বছরের তুলনায় কম হওয়া যাবে না।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে অনুমোদন দিতে পারবে।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় জানায়, নিট মুনাফা অর্জন না করলে কোনো ব্যাংকই কর্মীদের বোনাস দিতে পারবে না। পাশাপাশি যেসব ব্যাংকের মূলধন ও প্রভিশন ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রেও বোনাস প্রদানে নিষেধাজ্ঞা ছিল।

 

ওই সিদ্ধান্তের ফলে দেশের অনেক ব্যাংকের কর্মীরা বোনাস থেকে বঞ্চিত হন। পরে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস পৃথকভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায়।

 

সংগঠনগুলোর নেতারা জানান, আর্থিক সংকটের কারণে অনেক ব্যাংক দক্ষ কর্মী ধরে রাখতে পারছে না। পর্যাপ্ত সুবিধা না থাকায় কর্মীরা অন্যত্র চলে যাচ্ছেন, আবার নতুন দক্ষ জনবলও নিয়োগ দেওয়া কঠিন হয়ে পড়ছে। এ প্রেক্ষাপটেই নীতিমালা শিথিলের দাবি তোলা হয়।

 

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বছরে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত উৎসাহ বোনাস পেতে পারেন। অন্য কর্মকর্তারাও এর বেশি বোনাস পাবেন না। অতীতে দেশের ব্যাংক খাতে মূল বেতনের সমপরিমাণ একাধিক বোনাস দেওয়ার নজির থাকলেও বর্তমানে নীতিমালার কারণে তা সীমিত হয়েছে।

 

এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সিদ্ধান্ত ব্যাংক খাতে কর্মীদের মনোবল বাড়াতে সহায়ক হবে এবং চলমান সংকট কাটিয়ে উঠতে কিছুটা ইতিবাচক প্রভাব ফেলবে।


সম্পর্কিত

ব্যাংক

জনপ্রিয়


ব্যবসা থেকে আরও পড়ুন

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা পিনাকল টাওয়ারে ফ্ল্যাগশিপ ‘তেজগাঁও প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এই শাখা চালুর মাধ্যমে রাজধানীতে ব্যাংকটির সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত ও শক্তিশালী হলো।

দারাজের ৭.৭ সুপার সেভিংস সেলে বিশাল ছাড়, জ্যাকপট ও ব্র্যান্ড অফার

দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে বহুল প্রতীক্ষিত ‘৭.৭ সুপার সেভিংস সেল’ ক্যাম্পেইন। ৬ জুলাই রাত ৮টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৭ জুলাই পর্যন্ত। এ সময় গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার, জ্যাকপট পুরস্কার এবং বিভিন্ন ক্যাটাগরির পণ্যে বিশেষ কেনাকাটার সুযোগ।

গলফভিউ প্রকল্পের ফ্ল্যাট হস্তান্তর করল ফোর্ট্রেস

আবাসন খাতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে ফোর্ট্রেস। প্রতিষ্ঠানটি তাদের বহুল প্রতীক্ষিত আবাসন প্রকল্প ‘গলফভিউ’-এর ফ্ল্যাট (GOLFVIEW BY FORTRESS) আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে।

আস্থা থেকেই সাফল্য: কনটেন্টনির্ভর যাত্রায় সাজগোজের উত্থান

বাংলাদেশে সৌন্দর্যচর্চা ও স্কিনকেয়ার বিষয়ক নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি যখন স্পষ্ট ছিল, ঠিক তখনই সেই শূন্যতা পূরণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে সাজগোজ। পণ্য বিক্রির চেয়ে গ্রাহকদের সঠিক তথ্য ও পরামর্শ দেওয়াকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে দেশের অন্যতম পরিচিত কনটেন্টনির্ভর বিউটি ও ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।