ব্যবসা


মগবাজারে ‘স্বপ্ন’র ৮৬৫তম আউটলেট উদ্বোধন, আধুনিক কেনাকাটার নতুন অভিজ্ঞতা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার

মগবাজারে ‘স্বপ্ন’র ৮৬৫তম আউটলেট উদ্বোধন, আধুনিক কেনাকাটার নতুন অভিজ্ঞতা

রাজধানীর মগবাজার এলাকায় দেশের অন্যতম রিটেইল চেইন স্বপ্ন-এর নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) মগবাজার কনভেনশন সেন্টার লিমিটেডে অবস্থিত এ আউটলেটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, যা স্বপ্ন-এর ৮৬৫তম শাখা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে এসি আই লজিস্টিকস লিমিটেড-এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অপারেশন) সাইফুল আলম রাসেল, হেড অব অপারেশন মোঃ কৌশিক রহমান এবং রিজিওনাল হেড কামরুজ্জামান স্বাধীন উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে, মগবাজার কনভেনশন সেন্টার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান মুন্না ও পরিচালক রাশেদ হাসান সাইফি-সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

 

উদ্বোধন উপলক্ষে বক্তব্যে সোহেল তানভীর খান বলেন, নগর জীবনের ব্যস্ততার মধ্যে গ্রাহকদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও মানসম্মত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। মগবাজারে নতুন এই আউটলেট সেই লক্ষ্য বাস্তবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

নতুন এই আউটলেটটিতে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য ছাড়াও তাজা ফলমূল, সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য এক ছাদের নিচে পাবেন। আধুনিক স্টোর লেআউট, পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত সেবার মাধ্যমে স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।

 

উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন স্থানে আধুনিক ও মানসম্মত রিটেইল সেবা পৌঁছে দিতে তারা ধারাবাহিকভাবে নতুন আউটলেট চালু করে যাচ্ছে।


সম্পর্কিত

স্বপ্ন

জনপ্রিয়


ব্যবসা থেকে আরও পড়ুন

নিট মুনাফা না হলেও বোনাস পাবেন ব্যাংকাররা, নীতিমালা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

ব্যাংক খাতে কর্মীদের কাজে উৎসাহ দিতে বোনাস প্রদানের নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে নিট মুনাফা না হলেও পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) থাকলেই ব্যাংকগুলো তাদের কর্মকর্তাদের উৎসাহ বোনাস দিতে পারবে।

সাবেক উপদেষ্টার প্রতিষ্ঠানের হেলিকপ্টার লাইসেন্স অনুমোদন: ‘আকিজ বশির এভিয়েশন’ পেল বেবিচকের ছাড়পত্র

বাণিজ্যিক ভিত্তিতে দেশে হেলিকপ্টার সার্ভিস পরিচালনার লাইসেন্স পেয়েছে সাবেক বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দীন-এর মালিকানাধীন প্রতিষ্ঠান আকিজ বশির এভিয়েশন।

জোয়ারসাহারায় ‘স্বপ্ন’র নতুন আউটলেট উদ্বোধন, সম্প্রসারণে নতুন মাইলফলক

রাজধানীর জোয়ারসাহারা এলাকায় নতুন আউটলেট চালু করেছে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড স্বপ্ন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে আউটলেটটি, যা প্রতিষ্ঠানটির ৮৬৬তম শাখা হিসেবে যুক্ত হলো।

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

প্রবাসী বাংলাদেশীদের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্স বৈধপথে দেশে পাঠানোর বিষয়ে উৎসাহিত করতে মোবাইল আর্থিক সেবা নগদের ‘হার না মানা হার’ ক্যাম্পেইনের প্রথম বিজয়ী হয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার বন্যা খাতুন। দুবাইপ্রবাসী স্বামী মো. ফরিদের পাঠানো রেমিটেন্স নগদের মাধ্যমে গ্রহণ করে তিনি এই পুরস্কার জিতেছেন।