বাংলাদেশ


রংপুর–৪-এ ৫৭ কেন্দ্রে সাড়ে ১৫ হাজার ভোটে এগিয়ে এনসিপির আখতার হোসেন


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার

রংপুর–৪-এ ৫৭ কেন্দ্রে সাড়ে ১৫ হাজার ভোটে এগিয়ে এনসিপির আখতার হোসেন

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে। রংপুর–৪ (পীরগাছা–কাউনিয়া) আসনের ১৬৩টি কেন্দ্রের মধ্যে ৫৭টির ফলাফলে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

 

প্রাপ্ত ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৭২ হাজার ৮৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ৫৭ হাজার ৪৩৯ ভোট। এ হিসাবে ৫৭টি কেন্দ্রে আখতার হোসেন ১৫ হাজার ৪৫৮ ভোটে এগিয়ে আছেন।

 

অন্যদিকে, একই আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ১৭ হাজার ৮৯৫ ভোট।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেসরকারি ফলাফলে আখতার হোসেনের এগিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে বাকি কেন্দ্রগুলোর ফলাফল যুক্ত হলে আসনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।


সম্পর্কিত

বাংলাদেশআখতার হোসেন

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

পত্রিকা: ‘মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ’

ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামগুলোতে গুরুত্ব পেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক আলোচনা, জ্বালানি সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ, শ্রমিকদের বেতন–বোনাস পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা। নিচে আজকের উল্লেখযোগ্য কয়েকটি পত্রিকার প্রধান সংবাদ তুলে ধরা হলো

ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশ ঘিরে সংঘর্ষ, আহত ৩

ভোলা জেলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল কাজীর চরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।

সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ পৌর শহর ও সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তারাবিহ নামাজে বের হয়েছিল মাদ্রাসাছাত্র, বাঁশঝাড়ে মিলল রক্তাক্ত লাশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।