বাংলাদেশ
সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

ছবি: দূরবীন নিউজ
সুনামগঞ্জ পৌর শহর ও সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে শহরের আলফাত স্কয়ার এলাকায় অবস্থিত বনফুল নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে শহরের সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর বেলা ১২টার দিকে শহরের কাজির পয়েন্ট এলাকায় একটি পাইকারি কলার গুদামে অভিযান চালানো হয়। সেখানে কৃত্রিম উপায়ে কলা পাকানোর প্রমাণ পাওয়ায় কলা ব্যবসায়ী অশোক বিশ্বাসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিষাক্ত রং মিশ্রিত কলার ছড়ি ধ্বংস করা হয়।
পরে শহরের প্রিয়াঙ্গন মার্কেট এলাকার সিম্পল শোরুমে অভিযান চালানো হয়। ডিসকাউন্টে কাপড় বিক্রির ক্ষেত্রে ক্রয়মূল্যের ভাউচার দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের শেষ পর্যায়ে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট এলাকায় মেসার্স তাওসিফ গ্যাস হাউসে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় র্যাব-৯ এর একটি আভিযানিক দল উপস্থিত ছিল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি জানান, সিটি ফার্মেসির বিরুদ্ধে এক ভোক্তার অভিযোগ ছিল যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে অন্য ওষুধ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২০ হাজার টাকা অভিযোগকারী ভোক্তাকে প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাজির পয়েন্ট এলাকায় একটি কলার গুদামে গিয়ে দেখা যায় অপরিপক্ব কলা কৃত্রিমভাবে পাকানো হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ কারণে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং ক্ষতিকর কলা ধ্বংস করা হয়।
তিনি জানান, ভেজাল ও নকল পণ্য বিক্রি রোধ এবং অতিরিক্ত মূল্য আদায় বন্ধে জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







