বাংলাদেশ


কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ লাখ টাকার মাদক ও চোরাচালান জব্দ


দূরবিন ডেস্ক

দূরবিন ডেস্ক

প্রকাশিত:২২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ লাখ টাকার মাদক ও চোরাচালান জব্দ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় একজন চোরাকারবারিকেও আটক করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এসব তথ্য নিশ্চিত করেন।

 

বিজিবি সূত্র জানায়, গত ৭২ ঘণ্টায় সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, ভারতীয় রুপি এবং বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। অভিযানের সময় একজন চোরাকারবারিকেও আটক করা হয়।

 

বিজিবি আরও জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

 

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিজিবি সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি সীমান্ত এলাকার স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


সম্পর্কিত

বিজিবিসীমান্ত

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

পত্রিকা: ‘মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ’

ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামগুলোতে গুরুত্ব পেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক আলোচনা, জ্বালানি সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ, শ্রমিকদের বেতন–বোনাস পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা। নিচে আজকের উল্লেখযোগ্য কয়েকটি পত্রিকার প্রধান সংবাদ তুলে ধরা হলো

ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশ ঘিরে সংঘর্ষ, আহত ৩

ভোলা জেলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল কাজীর চরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।

সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ পৌর শহর ও সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তারাবিহ নামাজে বের হয়েছিল মাদ্রাসাছাত্র, বাঁশঝাড়ে মিলল রক্তাক্ত লাশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।