খেলাধুলা


প্রথম সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার

প্রথম সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি: সংগৃহীত


ইতিহাসের পাতায় নতুন এক গৌরবময় অধ্যায় যোগ করল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের দল। থাইল্যান্ডের ব্যাংককে ননথাবুরি হলে রোববার টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

 

লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ অংশ নেয়। ছয়টি ম্যাচে পাঁচটি জয় ও একটি ড্র নিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬ পয়েন্ট। কোনো দলই বাংলাদেশের ধারেকাছেও যেতে পারেনি। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে ভুটান।

 

শেষ ম্যাচে শুরুতে এক গোল খেয়ে কিছুটা চমকে গেলেও খুব দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ। আক্রমণ, গতি আর নিখুঁত সমন্বয়ে মালদ্বীপকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় লাল-সবুজের মেয়েরা। অধিনায়ক সাবিনা খাতুন দুর্দান্ত খেলায় হ্যাটট্রিক করেন। তার সঙ্গে হ্যাটট্রিক পূরণ করেন লিপি আক্তারও।

 

গোল উৎসবে অংশ নেন কৃষ্ণা রানী সরকার, নিলুফা আক্তার নীলা, নৌশিন জাহানসহ আরও কয়েকজন খেলোয়াড়। একের পর এক গোলের ঢলে মালদ্বীপের রক্ষণ ভেঙে পড়ে, আর গ্যালারিতে উচ্ছ্বাসে ফেটে পড়ে বাংলাদেশ শিবির।

 

বাংলাদেশের শিরোপা জয়ের পথচলাও ছিল দারুণ আত্মবিশ্বাসী। টুর্নামেন্টের শুরুতে ভারতের বিপক্ষে ৩–১ গোলের জয় দিয়ে অভিযান শুরু করে দলটি। এরপর শক্তিশালী ভুটানের সঙ্গে ৩–৩ গোলে ড্র করে। পরের ম্যাচগুলোতে নেপালকে ৩–০, শ্রীলঙ্কাকে ৬–২ এবং পাকিস্তানকে ৯–১ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে যায় সাবিনা-কৃষ্ণারা।

 

শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বিশাল ব্যবধানে জয়ের মাধ্যমে কোনো হার ছাড়াই টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম আসরের শিরোপা উঠল লাল-সবুজের মেয়েদের হাতে।


সম্পর্কিত

ফুটসালসাফ নারী ফুটসাল

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

মেসি-মায়ামির সংবর্ধনায় ট্রাম্পের অনুষ্ঠানে কেন অনুপস্থিত বেকহ্যাম?

লিওনেল মেসি-র হাত ধরে যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ মেজর লিগ সকার (এমএলএস) নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে মেসির ক্লাব ইন্টার মায়ামি সিএফ ইতিহাস গড়ে প্রথমবার এমএলএস কাপ শিরোপা জয় করে। এই সাফল্য উদযাপন করতে ক্লাব ও খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর

দেশের ক্রিকেটাঙ্গনে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা চলমান। ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চারটি দল লড়ছে শিরোপার জন্য। এরই মধ্যে রোববার বিসিবির পরিচালকেরা অনলাইন বৈঠকে অংশ নেন।

আসন্ন নির্বাচনে ভোট দেবেন না মেসি

সভাপতি নির্বাচনের দৌড়ে সাবেক খেলোয়াড় ও কোচদের ভূমিকা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টের পক্ষে অবস্থান নিলেও মেসি এ বিষয়ে নীরব ছিলেন।

নিরাপত্তা শঙ্কা কাটিয়ে ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল পাঠানো না হলেও এবার ভারত সফরে যাচ্ছে বাংলাদেশের শুটিং দল। দিল্লিতে অনুষ্ঠিতব্য এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য শুটিং দলকে অনুমতি দিয়েছে যু