খেলাধুলা


সাকিব বনাম আসিফ: শুভেচ্ছা পোস্ট থেকে ক্রিকেট ক্যারিয়ারের ইতি? উত্তাল বাংলাদেশ ক্রিকেট!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার

সাকিব বনাম আসিফ: শুভেচ্ছা পোস্ট থেকে ক্রিকেট ক্যারিয়ারের ইতি? উত্তাল বাংলাদেশ ক্রিকেট!


বাংলাদেশ ক্রিকেটে যেন নতুন করে বইছে বিতর্কের ঝড়। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গোটা দেশ এখন কার্যত দুই ভাগে বিভক্ত। একপক্ষে সাকিব-ভক্তরা, অপরপক্ষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়ার সমর্থকেরা।
ঘটনার সূত্রপাত সাকিবের একটি জন্মদিনের শুভেচ্ছা পোস্ট থেকে। সেখানে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন—
 "শুভ জন্মদিন আপা!"
শুধু এই পোস্টেই নয়, এরপর যেভাবে পাল্টাপাল্টি মন্তব্যের ঝড় ওঠে, তা যেন ক্রমেই রূপ নিচ্ছে একটি গভীর রাজনৈতিক ও ক্রিকেটীয় দ্বন্দ্বে।
🔁 পাল্টাপাল্টি মন্তব্যে উত্তাল সামাজিক মাধ্যম
সাকিবের পোস্টের পরপরই আসিফ মাহমুদ ভুঁইয়া মন্তব্য করেন:
“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।”
এর জবাবে সাকিব লেখেন:
“যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!”
সেখানেই থেমে থাকেননি ক্রীড়া উপদেষ্টা। পাল্টা জবাবে তিনি বলেন:
“ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, দলীয় রাজনীতিতে জড়িত হইনি। ইউ নো হু।”
সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই বাক্যটি— "You know who", যা অনেকের মতে স্পষ্ট ইঙ্গিত বহন করে।
🎙️ সাকিবের ব্যাখ্যা:
এ বিষয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন,
“সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবদান রেখেছেন, সে কারণেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। এর বাইরে কিছু নয়।”
 তীব্র অবস্থান ক্রীড়া উপদেষ্টার
তবে আসিফ মাহমুদ ভুঁইয়ার সুর ছিল অনেক কঠোর। তিনি স্পষ্ট করে বলেন:
“সাকিব আল হাসান যে এখনও সেই পক্ষের সাথে জড়িত, এই পোস্টই তার প্রমাণ। তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না। বিসিবিকে এবার আমার স্পষ্ট নির্দেশ থাকবে— সাকিব যেন আর কখনও জাতীয় দলে খেলতে না পারে।” সত্যিই কি শেষ?
এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন— কি সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে গেল?
সাম্প্রতিক সময়ে বিদেশ সফরে থাকলেও দেশের মাটিতে সাকিবকে আর দেখা যায়নি। সাউথ আফ্রিকার বিপক্ষে সম্ভাব্য টেস্ট সিরিজে তার ফেরার গুঞ্জনও ছিল, যা শেষ পর্যন্ত হয়নি।


সম্পর্কিত

খেলার খবর

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

মেসি-মায়ামির সংবর্ধনায় ট্রাম্পের অনুষ্ঠানে কেন অনুপস্থিত বেকহ্যাম?

লিওনেল মেসি-র হাত ধরে যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ মেজর লিগ সকার (এমএলএস) নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে মেসির ক্লাব ইন্টার মায়ামি সিএফ ইতিহাস গড়ে প্রথমবার এমএলএস কাপ শিরোপা জয় করে। এই সাফল্য উদযাপন করতে ক্লাব ও খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর

দেশের ক্রিকেটাঙ্গনে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা চলমান। ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চারটি দল লড়ছে শিরোপার জন্য। এরই মধ্যে রোববার বিসিবির পরিচালকেরা অনলাইন বৈঠকে অংশ নেন।

আসন্ন নির্বাচনে ভোট দেবেন না মেসি

সভাপতি নির্বাচনের দৌড়ে সাবেক খেলোয়াড় ও কোচদের ভূমিকা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টের পক্ষে অবস্থান নিলেও মেসি এ বিষয়ে নীরব ছিলেন।

নিরাপত্তা শঙ্কা কাটিয়ে ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল পাঠানো না হলেও এবার ভারত সফরে যাচ্ছে বাংলাদেশের শুটিং দল। দিল্লিতে অনুষ্ঠিতব্য এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য শুটিং দলকে অনুমতি দিয়েছে যু