রাজনীতি


পাটওয়ারি ভাইয়ের জন্য ফ্রি কোর্স অফার দিলেন মেঘনা আলম


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার

পাটওয়ারি ভাইয়ের জন্য ফ্রি কোর্স অফার দিলেন মেঘনা আলম

এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মেঘনা আলম । ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথোপকথনের পর তার দলের ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করেছেন ঢাকা-৮ আসনের গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম।

 

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতের ফেসবুক পোস্টে মেঘনা আলম জানান, “একটু আগে পাটওয়ারি ভাই ফোন দিলেন, শীঘ্রই বাসায় আসবেন জানালেন। নির্বাচনের আগে আসতেন, কিন্তু মিডিয়া সবকিছুকেও নেগেটিভ করে দেখায় এই ভয়ে আগমন করতে পারেননি। রাজনৈতিক শিষ্টাচারের এই ধারা সকল প্রতিবন্ধকতা এড়িয়ে অব্যাহত থাকুক।”

 

তিনি আরও বলেন, “আমার কাছে শিখতে চান জানালেন। আমি এনসিপির ছোট ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করেছি। তিনি অ্যারেঞ্জমেন্ট করবেন বলে আশ্বাস দিয়েছেন। যারা ফিল্ড পলিটিক্স ও গণজাগরণের মাধ্যমে রাজনীতির ময়দানে সম্পৃক্ত হয়েছেন, তাদের অভিজ্ঞতা এবং আমার মতো যারা জন্ম থেকেই রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন এবং আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে শিখেছেন, তাদের জ্ঞান একত্র করলে প্রকৃত অর্থেই স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

 

মেঘনা আলম বলেন, “আমার ছোট ভাই পাটওয়ারির জন্য অনেক স্নেহ। যদি তিনি জিততেন এবং জামাত ক্ষমতায় আসার সুযোগ না পেত, তাহলে আমি বিএনপিকে সামনে এগিয়ে দিয়ে নিজের প্রচারণা ও পোলিং এজেন্ট সরিয়ে দিতাম। যে দল নারীর নেতৃত্বকে অবমূল্যায়ন করে, তাদের ক্ষমতায় চাই না। ভবিষ্যতে যদি আদর্শ পরিবর্তন হয়, সেটি ভিন্ন বিষয়।”

 

তিনি আরও যোগ করেন, “আমি বিভেদের ও শত্রুতার রাজনীতি চাই না। আল্লাহ আমাদের নিরাপদ রাখুক, যাদের দেশ বদলানোর প্রত্যয় আছে তাদের নিয়ত পরিষ্কার ও অটুট রাখুক। সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে সকল রাজনীতিবিদদের আবদ্ধ রাখুক।”

 

এই পোস্টের মাধ্যমে মেঘনা আলম স্পষ্ট করেছেন যে, রাজনৈতিক শিক্ষা ও সমবায় চর্চার মাধ্যমে দলের যুবক ও কন্যারা স্বাধীন ও শক্তিশালী নেতৃত্বে গড়ে উঠুক, আর সব ধরনের বিভেদ ও শত্রুতা এড়িয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে।


সম্পর্কিত

রাজনীতিমেঘনা আলমপাটওয়ারি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে জোর আলোচনা, সভাপতি–সম্পাদক পদে একাধিক নেতা আলোচনায়

ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। রোববার (৮ মার্চ) বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন, দ্রুতই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি প্রকাশ করা হবে। তাঁর এ বক্তব্যের পর থেকেই সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা আরও জোরদার হয়েছে।

জবি ছাত্রদলের নতুন নেতৃত্বের দৌড়ে শাহরিয়ার,পরাগ ও রুমি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় উঠে এসেছে তিন নেতার নাম তারা হলেন- মো. শাহরিয়ার হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ ও মোস্তাফিজুর রহমান (রুমি)।

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।