রাজনীতি


কুড়িগ্রামের ৪ আসনে ২৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২১ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার

কুড়িগ্রামের ৪ আসনে ২৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ২৬ জন প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে জেলা প্রশাসকের মিলনায়তনে এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে চারটি আসনের প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেওয়া হয়। এ সময় প্রার্থী ও তাঁদের সমর্থকেরা মিলনায়তনে উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম–১ আসন:
সাইফুর রহমান রানা—ধানের শীষ,
হারিসুল বারী রনি—হাতপাখা,
আনোয়ারুল ইসলাম—দাড়িপাল্লা,
মোস্তাফিজুর রহমান—লাঙ্গল,
বিন ইয়ামিন মোল্লা—ট্রাক।

 

কুড়িগ্রাম–২ আসন:
সোহেল হোসনাইন কায়কোবাদ—ধানের শীষ,
আতিকুর রহমান মুজাহিদ—শাপলা কলি,
মাওলানা নূর বখত মিঞা—হাতপাখা,
পনির উদদীন আহমেদ—লাঙ্গল।

 

কুড়িগ্রাম–৩ আসন:
তাসভীর উল ইসলাম—ধানের শীষ,
মাহবুবুল আলম সালেহী—দাড়িপাল্লা,
ডা. আক্কাস আলী সরকার—হাতপাখা,
আব্দুস সোবহান সরকার—লাঙ্গল,
নুরে ইলাহি সিদ্দিক—ট্রাক।

 

কুড়িগ্রাম–৪ আসন:
আজিজুর রহমান—ধানের শীষ,
মোস্তাফিজুর রহমান—দাড়িপাল্লা,
হাফিজুর রহমান—হাতপাখা,
এ কে এম ফজলুল হক—লাঙ্গল,
রুখুনুজামান শাহিন (স্বতন্ত্র)—বালতি।

 

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চারটি আসনেই নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও জানানো হয়।


সম্পর্কিত

কুড়িগ্রামপ্রতীক বরাদ্দ

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে জোর আলোচনা, সভাপতি–সম্পাদক পদে একাধিক নেতা আলোচনায়

ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। রোববার (৮ মার্চ) বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন, দ্রুতই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি প্রকাশ করা হবে। তাঁর এ বক্তব্যের পর থেকেই সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা আরও জোরদার হয়েছে।

জবি ছাত্রদলের নতুন নেতৃত্বের দৌড়ে শাহরিয়ার,পরাগ ও রুমি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় উঠে এসেছে তিন নেতার নাম তারা হলেন- মো. শাহরিয়ার হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ ও মোস্তাফিজুর রহমান (রুমি)।

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, হামলা অব্যাহত থাকলে ইসরায়েলি পণ্য বয়কটসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।