জাতীয়


জ্বালানি রেশনিং প্রত্যাহার: জরুরি সেবায় স্বস্তি ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৬ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন, রবিবার

জ্বালানি রেশনিং প্রত্যাহার: জরুরি সেবায় স্বস্তি ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান


পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর জন্য জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

 

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জরুরি সেবায় নিয়োজিতদের ওপর জ্বালানি তেলের যে বিধিনিষেধ ছিল, তা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তিনি জানান, এই সিদ্ধান্ত দুই দিন আগেই নেওয়া হয়েছে। এ পদক্ষেপের ফলে জরুরি সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এর আগে সংসদের পয়েন্ট অব অর্ডারে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী একটি সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের পর তিনি পুলিশকে ফোন করলে তেল সংকটের কারণে গভীর রাতে ঘটনাস্থলে যেতে অপারগতার কথা জানানো হয়।

 

মনিরুল হক চৌধুরী বলেন, জ্বালানি রেশনিংয়ের কারণে পুলিশের কার্যক্রম সীমিত হয়ে পড়ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ। তিনি অবিলম্বে এই সীমাবদ্ধতা প্রত্যাহারের দাবি জানান।

 

এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ঘোষণা জননিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি সংকটজনিত বাধা দূর হলে জরুরি সেবা আরও কার্যকরভাবে পরিচালিত হবে।


সম্পর্কিত

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রধানমন্ত্রী

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

পদ্মা ব্যারাজ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য বদলের ৩৪ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা অনুমোদন

বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যতিক্রমধর্মী এক গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত গায়ের রং ও মাথার সামনের সোনালি-লালচে চুলের কারণে ইতোমধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের ৯ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।

প্রতিদিনের কাগজ তুমি কার, মালিকানা নিয়ে ধোঁয়াশা

ময়মনসিংহ থেকে প্রকাশিত আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর মালিকানা, সম্পাদকীয় পদ ও প্রকাশনা কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। সরকারি নথি, দায়িত্ব বণ্টন ও বাস্তব কার্যক্রমের মধ্যে অসংগতি থাকায় সংবাদপত্রটি নিয়ে সাংবাদিক মহলসহ পাঠকদের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।