জাতীয়


সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী এ কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

 

মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, বৈঠকে নোয়াব সদস্যরা সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে সেসব বক্তব্য শোনেন এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

 

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিয়মিত পত্রিকা পড়েন এবং টেলিভিশনের খবর পর্যবেক্ষণ করেন। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বিষয়ে তিনি খোঁজ-খবর নিয়ে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে থাকেন।

 

গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর নোয়াব সদস্যদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।

 

বৈঠকে উপস্থিত ছিলেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ আলতামাশ কবির, সদস্য এ কে আজাদসহ বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশকরা।


সম্পর্কিত

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রধানমন্ত্রীসংবাদপত্র

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

পদ্মা ব্যারাজ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য বদলের ৩৪ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা অনুমোদন

বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যতিক্রমধর্মী এক গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত গায়ের রং ও মাথার সামনের সোনালি-লালচে চুলের কারণে ইতোমধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের ৯ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।

প্রতিদিনের কাগজ তুমি কার, মালিকানা নিয়ে ধোঁয়াশা

ময়মনসিংহ থেকে প্রকাশিত আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর মালিকানা, সম্পাদকীয় পদ ও প্রকাশনা কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। সরকারি নথি, দায়িত্ব বণ্টন ও বাস্তব কার্যক্রমের মধ্যে অসংগতি থাকায় সংবাদপত্রটি নিয়ে সাংবাদিক মহলসহ পাঠকদের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।