জাতীয়


কুয়াকাটায় বেসরকারি ফ্লাইটে আগ্রহ থাকলে অবকাঠামো দেবে সরকার: প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার

কুয়াকাটায় বেসরকারি ফ্লাইটে আগ্রহ থাকলে অবকাঠামো দেবে সরকার: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


কুয়াকাটায় বিমানবন্দর স্থাপন প্রসঙ্গে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো প্রাইভেট কোম্পানি সেখানে ফ্লাইট পরিচালনায় আগ্রহী হলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করা হবে।

 

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন-এর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

সংসদ সদস্য কুয়াকাটার পর্যটন সম্ভাবনা তুলে ধরে বলেন, সেখানে সমুদ্র সৈকত, নৌঘাঁটি, ক্যান্টনমেন্ট ও পায়রা বন্দর রয়েছে। এ অবস্থায় একটি বিমানবন্দর স্থাপন করা গেলে কুয়াকাটাকে আরও গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

 

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দর স্থাপন একটি অর্থনৈতিক বিষয়। “ফ্লাইট পরিচালনা করা সম্ভব হলেও যদি তা লোকসানে পড়ে, তাহলে সেই ক্ষতি জনগণের অর্থ থেকেই বহন করতে হবে। তাই এটি ব্যবসায়িকভাবে লাভজনক কি না, তা বিবেচনা করা জরুরি,” বলেন তিনি।

 

তবে বেসরকারি খাত উদ্যোগ নিলে সরকার সহযোগিতা করবে উল্লেখ করে তিনি বলেন, “কোনো প্রাইভেট কোম্পানি যদি কুয়াকাটায় ফ্লাইট অপারেট করতে চায়, তাহলে সরকারের পক্ষ থেকে অবকাঠামো তৈরিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তবে অবশ্যই যাচাই-বাছাইয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।”

 

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার যেমন লোকসান এড়াতে চায়, তেমনি কোনো উদ্যোক্তার উদ্যোগ ব্যর্থ হোক এটিও কাম্য নয়। তাই সব দিক বিবেচনা করেই এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে কুয়াকাটায় বিমান যোগাযোগ চালু হলে পর্যটন খাত নতুন গতি পেতে পারে।

 
 

সম্পর্কিত

জাতীয়প্রধানমন্ত্রী

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

পদ্মা ব্যারাজ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য বদলের ৩৪ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা অনুমোদন

বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যতিক্রমধর্মী এক গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত গায়ের রং ও মাথার সামনের সোনালি-লালচে চুলের কারণে ইতোমধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের ৯ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।

প্রতিদিনের কাগজ তুমি কার, মালিকানা নিয়ে ধোঁয়াশা

ময়মনসিংহ থেকে প্রকাশিত আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর মালিকানা, সম্পাদকীয় পদ ও প্রকাশনা কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। সরকারি নথি, দায়িত্ব বণ্টন ও বাস্তব কার্যক্রমের মধ্যে অসংগতি থাকায় সংবাদপত্রটি নিয়ে সাংবাদিক মহলসহ পাঠকদের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।