জাতীয়
নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ভূমি প্রতিমন্ত্রী

ছবি: দূরবিন নিউজ
নেত্রকোণার কলমাকান্দায় শুক্রবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। উপজেলা পরিষদ চত্বর এলাকায় পরিবেশ উন্নয়নের অগ্রাধিকার ভিত্তিতে দেশজুড়ে গৃহীত এই কর্মসূচির অংশ হিসেবে তিনি বনজ ও ফলজ গাছের চারা রোপণ করেন।
বিএনপি সরকারের গঠন পর নেত্রকোণা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ভূমি প্রতিমন্ত্রী প্রথমবার নিজ এলাকায় এই উদ্যোগ নেন। গাছ রোপণের সময় দেশের ও এলাকার মানুষের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি দলীয় নেতা-কর্মী এবং স্থানীয় জনগণ। ভূমি প্রতিমন্ত্রী ঢাকার পর এলাকা পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান এবং পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
পদ্মা ব্যারাজ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য বদলের ৩৪ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা অনুমোদন
বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যতিক্রমধর্মী এক গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত গায়ের রং ও মাথার সামনের সোনালি-লালচে চুলের কারণে ইতোমধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দেশের ৯ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।

প্রতিদিনের কাগজ তুমি কার, মালিকানা নিয়ে ধোঁয়াশা
ময়মনসিংহ থেকে প্রকাশিত আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর মালিকানা, সম্পাদকীয় পদ ও প্রকাশনা কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। সরকারি নথি, দায়িত্ব বণ্টন ও বাস্তব কার্যক্রমের মধ্যে অসংগতি থাকায় সংবাদপত্রটি নিয়ে সাংবাদিক মহলসহ পাঠকদের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।







