ফুটবল


আর্জেন্টিনা দলে জায়গা হয়নি যে পাঁচ পরিচিত তারকার


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৯ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার

আর্জেন্টিনা দলে জায়গা হয়নি যে পাঁচ পরিচিত তারকার

বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসির নেতৃত্বে ঘোষিত দলে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয় থাকলেও কয়েকজন পরিচিত ফুটবলারের বাদ পড়া নিয়ে আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে।

 

গোলরক্ষক হিসেবে আগের মতোই আস্থা রাখা হয়েছে এমিলিয়ানো মার্টিনেজের ওপর। তার সঙ্গে দলে আছেন জেরোনিমো রুলি ও হুয়ান মুসো। ডিফেন্সে চোট কাটিয়ে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ভ্যালেন্তিন বারকো, নিকো পাজ ও হোসে ম্যানুয়েল লোপেজ।

 

তবে দল থেকে বাদ পড়েছেন পাঁচ পরিচিত তারকা। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম মার্কোস আকুনা। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। রিভার প্লেটের হয়ে নিয়মিত খেললেও হাঁটু ও উরুর চোটের কারণে এবার জায়গা হয়নি ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডারের।

 

এএস রোমার উইঙ্গার মাতিয়াস সুলেকেও দলে দেখা যায়নি। চলতি মৌসুমে ছয় গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছেন তিনি। ইউরোপা লিগেও গোল পেয়েছেন। ইনজুরি কাটিয়ে ফিরলেও স্কালোনির পরিকল্পনায় জায়গা হয়নি এই তরুণ ফুটবলারের।

 

অ্যাস্টন ভিলার আক্রমণভাগের খেলোয়াড় এমিলিয়ানো বুয়েন্দিয়াকেও বাদ দেওয়া হয়েছে। পুরো মৌসুমে ১১ গোল ও ৯ অ্যাসিস্ট করে দলকে ইউরোপা লিগ জয়ে সহায়তা করেন তিনি। তবু বিশ্বকাপের দলে সুযোগ পাননি।

 

বহুমুখী ফুটবলার নিকোলাস কাপালদোর না থাকাও বিস্ময় হিসেবে দেখছেন অনেকে। সেন্টার-ব্যাক ও মিডফিল্ডসহ একাধিক পজিশনে খেলতে সক্ষম এই ফুটবলারকে রোমেরো ও লিসান্দ্রোর ইনজুরি পরিস্থিতি বিবেচনায় দলে দেখা যেতে পারে বলে ধারণা ছিল।

 

সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে মার্কোস সেনেসির বাদ পড়াকে। বোর্নমাউথের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে দলকে ইউরোপা লিগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেনেসিকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল টটেনহ্যাম, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবও। এরপরও স্কালোনি অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির ওপর ভরসা রেখেছেন।

 

এবারের দলে মেসি, লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজদের মতো তারকারা থাকলেও বাদ পড়া এই পাঁচ ফুটবলারকে ঘিরে আলোচনা থামছে না সমর্থকদের মধ্যে।


সম্পর্কিত

আর্জেন্টিনা

জনপ্রিয়


ফুটবল থেকে আরও পড়ুন

কঠিন সময়েই চ্যাম্পিয়নদের আসল পরীক্ষা: রোনালদো

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে পর্তুগাল জাতীয় দল। যাত্রার আগে দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, টুর্নামেন্টে প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয় মিলবে কঠিন পরিস্থিতিতে। একই সঙ্গে তিনি বিশ্বকাপ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং ধাপে ধাপে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরছেন মরিনহো

নতুন প্রধান কোচ নিয়োগে অপেক্ষা বাড়ায়নি রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা তিন বছরের চুক্তিতে পর্তুগিজ কোচ জোসে মরিনহোকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ফিট থাকলে ২০৩০ বিশ্বকাপেও খেলতে পারেন রোনালদো: পর্তুগাল কোচ মার্টিনেজ

বয়স ৪১ ছুঁইছুঁই হলেও ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার থামছে না। পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, শারীরিকভাবে ফিট থাকলে ২০৩০ বিশ্বকাপেও রোনালদোর খেলার সুযোগ রয়েছে।

চোটে অনুশীলনের বাইরে নেইমার, ফের মেডিকেল পরীক্ষায় ব্রাজিল তারকা

বিশ্বকাপ প্রস্তুতির প্রথম অনুশীলনে অংশ নিতে পারেননি ব্রাজিল তারকা নেইমার। ডান পায়ের কাফে চোটের কারণে তাকে নতুন করে মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।