ফুটবল
চোটে অনুশীলনের বাইরে নেইমার, ফের মেডিকেল পরীক্ষায় ব্রাজিল তারকা

বিশ্বকাপ প্রস্তুতির প্রথম অনুশীলনে অংশ নিতে পারেননি ব্রাজিল তারকা নেইমার। ডান পায়ের কাফে চোটের কারণে তাকে নতুন করে মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
বুধবার অনুশীলনের আগে দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিলেও পরে চিকিৎসকদের সঙ্গে হাসপাতালে যেতে দেখা যায় নেইমারকে। সিবিএফের মেডিকেল বিভাগ জানিয়েছে, চোটের সুনির্দিষ্ট অবস্থা নির্ধারণে অতিরিক্ত পরীক্ষা করানো হয়েছে।
গত ১৭ মে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন নেইমার। ওই ম্যাচের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, ব্রাজিল দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে এমআরআই স্ক্যান করানো হয়েছে নেইমারের।
চোটের কারণে বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রথম প্রস্তুতি ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী রোববার ব্রাসিলিয়ায় পানামার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৫ জুন মিসরের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।
তবে মঙ্গলবার সান্তোসের কোপা সুদামেরিকানা ম্যাচ দেখতে গিয়ে নিজের চোট নিয়ে উদ্বেগ কমানোর চেষ্টা করেন নেইমার। সাংবাদিকেরা চোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কী সমস্যা?’
নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দলের প্রথম অনুশীলনে ২৩ জন ফুটবলার অংশ নেন। অনুপস্থিত ছিলেন নেইমার ও ডানপ্রান্তের ডিফেন্ডার দানিলো। ক্লাবের হয়ে কোপা লিবার্তাদোরেস ম্যাচ খেলার কারণে বিশ্রামে ছিলেন দানিলো।
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষে পরে দলে যোগ দেওয়ার কথা রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইনের মারকিনিওস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির।
সম্পর্কিত
জনপ্রিয়
ফুটবল থেকে আরও পড়ুন
কঠিন সময়েই চ্যাম্পিয়নদের আসল পরীক্ষা: রোনালদো
২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে পর্তুগাল জাতীয় দল। যাত্রার আগে দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, টুর্নামেন্টে প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয় মিলবে কঠিন পরিস্থিতিতে। একই সঙ্গে তিনি বিশ্বকাপ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং ধাপে ধাপে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরছেন মরিনহো
নতুন প্রধান কোচ নিয়োগে অপেক্ষা বাড়ায়নি রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা তিন বছরের চুক্তিতে পর্তুগিজ কোচ জোসে মরিনহোকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ফিট থাকলে ২০৩০ বিশ্বকাপেও খেলতে পারেন রোনালদো: পর্তুগাল কোচ মার্টিনেজ
বয়স ৪১ ছুঁইছুঁই হলেও ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার থামছে না। পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, শারীরিকভাবে ফিট থাকলে ২০৩০ বিশ্বকাপেও রোনালদোর খেলার সুযোগ রয়েছে।

আর্জেন্টিনা দলে জায়গা হয়নি যে পাঁচ পরিচিত তারকার
বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসির নেতৃত্বে ঘোষিত দলে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয় থাকলেও কয়েকজন পরিচিত ফুটবলারের বাদ পড়া নিয়ে আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে।





