বিনোদন
একাধিক সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখছেন রাশমিকা মান্দানা

জনপ্রিয় দক্ষিণী চলচ্চিত্র অভিনেত্রী রাশমিকা মান্দানা ভবিষ্যতে একাধিক সন্তানের মা হতে চান বলে জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিবাহিত জীবনের বন্ধনকে আরও শক্তিশালী করতে সন্তানের গুরুত্ব অপরিসীম।
অভিনেত্রী আরও বলেন, সংসার জীবনে সন্তানই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মাতৃত্বের স্বপ্ন পূরণ হলে সন্তানের নিরাপত্তা ও সুস্থতাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। প্রয়োজনে নিজের অভিনয় ক্যারিয়ারও ছাড়তে প্রস্তুত আছেন বলে জানান এই তারকা।
রাশমিকা বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা–কে। বিয়ের পর তিনি ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিবার পরিকল্পনা নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে কথা বলেছেন।
গত ২৬ ফেব্রুয়ারি দুই রীতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়। প্রথমে সকাল ১০টায় তেলুগু রীতিতে মূল বিয়ের অনুষ্ঠান শুরু হয়। ধর্মীয় আচার, পুরোহিতের মন্ত্রোচ্চারণ এবং পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে তারা সাত পাকে বাঁধা পড়েন।
এরপর বিকেলে কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্য অনুসরণ করে কোডাভা রীতিতে আরেকটি বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ৪ মার্চ হায়দরাবাদ–এ শোবিজের বন্ধুদের জন্য বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদি–কে।
সম্পর্কিত
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
পথচারীকে মারধরের অভিযোগে রুশ-বাংলা মডেল মনিকাকে লিগ্যাল নোটিশ
রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে তাকে এ নোটিশ পাঠান।

ইকরার মৃত্যুকে ঘিরে স্বামী জাহের আলভির দীর্ঘ পোস্ট, সিসিটিভি ও ফরেনসিক তদন্তের দাবি
স্ত্রী ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্বামী জাহের আলভি। পোস্টে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং বলেছেন, তদন্তে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তবে আইনের সিদ্ধান্ত মেনে নেবেন।

ভারতীয় সিনেমা নিষিদ্ধের উদ্যোগ থেকে দুর্নীতিবিরোধী গান—নেপালে নির্বাচনে এগিয়ে র্যাপার বালেন্দ্র শাহ
নেপালের চলমান সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। র্যাপার থেকে রাজনীতিক হয়ে ওঠা এই তরুণ নেতা ও তাঁর দল প্রাথমিক ফলাফলে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি ভোট পেয়ে আলোচনায় উঠে এসেছেন।

শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ
মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার (৩ মার্চ) রাফাত মজমুদার রিংকু পরিচালিত একটি নাটকের সেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সামিয়া।


.jpg)





