বিনোদন


শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ


দূরবিন ডেস্ক

দূরবিন ডেস্ক

প্রকাশিত:০৩ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার

শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার (৩ মার্চ) রাফাত মজমুদার রিংকু পরিচালিত একটি নাটকের সেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সামিয়া।

 

ঘটনার পর ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ দাবি করেন, শুটিংয়ের প্রথম দিন থেকেই তানজিন তিশার আচরণ অস্বাভাবিক ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রথম দিনের শুটিংয়ে একটি দৃশ্য ধারণের সময় তিশা তাঁকে জোরে আঘাত করেন, এতে তাঁর হাত রক্তাক্ত হয়। বিষয়টি দেখে ইউনিটের কয়েকজন সদস্য কারণ জানতে চান বলেও উল্লেখ করেন তিনি।

 

সামিয়ার দাবি, অতীতে অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে কাজ করা নিয়ে তানজিন তিশা তাঁকে ফোন করে আপত্তি জানিয়েছিলেন। সেই পুরোনো ঘটনার জের ধরে বিরূপ আচরণ করা হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।

 

তিনি আরও বলেন, শেষ দিনের শুটিংয়ে একটি চড় দেওয়ার দৃশ্য ছিল। দৃশ্যের প্রয়োজনে তিনি আস্তে করে তিশার গালে হাত রাখেন, তবে পাল্টা প্রতিক্রিয়ায় তিশা তাঁকে জোরে আঘাত করেন। এতে তাঁর চোখে আঘাত লাগে এবং কথা বলতে সমস্যা হচ্ছে বলে দাবি করেন সামিয়া।

 

এ বিষয়ে জানতে তানজিন তিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে সামিয়া জানান, বিষয়টি অভিনয়শিল্পী সংঘকে জানাবেন। তবে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

 

ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান বা ইউনিটের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।


সম্পর্কিত

বিনোদনের খবরতানজিন তিশা

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

পথচারীকে মারধরের অভিযোগে রুশ-বাংলা মডেল মনিকাকে লিগ্যাল নোটিশ

রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে তাকে এ নোটিশ পাঠান।

ইকরার মৃত্যুকে ঘিরে স্বামী জাহের আলভির দীর্ঘ পোস্ট, সিসিটিভি ও ফরেনসিক তদন্তের দাবি

স্ত্রী ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্বামী জাহের আলভি। পোস্টে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং বলেছেন, তদন্তে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তবে আইনের সিদ্ধান্ত মেনে নেবেন।

ভারতীয় সিনেমা নিষিদ্ধের উদ্যোগ থেকে দুর্নীতিবিরোধী গান—নেপালে নির্বাচনে এগিয়ে র‍্যাপার বালেন্দ্র শাহ

নেপালের চলমান সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। র‍্যাপার থেকে রাজনীতিক হয়ে ওঠা এই তরুণ নেতা ও তাঁর দল প্রাথমিক ফলাফলে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি ভোট পেয়ে আলোচনায় উঠে এসেছেন।

আলভীর খোঁজ মিলছে না, দেশে ফেরা নিয়েও ধোঁয়াশা—পুলিশ বলছে তদন্ত চলছে

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হওয়া অভিনয়শিল্পী জাহের আলভী–এর খোঁজ এখনো পাওয়া যায়নি। রোববার রাতে দেশে ফেরার কথা শোনা গেলেও তিনি কোথায় আছেন, তা নিশ্চিত করতে পারেনি কেউ। তাঁর ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমও বন্ধ রয়েছে বলে জানা গেছে।