বিনোদন
অবশেষে নিজেদের বিয়ের বার্তা দিলেন বিজয়-রাশমিকা

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা । ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন নিশ্চুপ থাকার পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে আবেগী বার্তা দিয়ে এ খবর জানানো হয়।
জুটি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমাদের প্রিয় প্রেমী, আমাদের সঙ্গে ছিলে অনেক ভালোবাসা। আজ পূর্ণ হৃদয়ে তোমাদের সম্মানে আমাদের নাম একসঙ্গে হচ্ছে, তাই নাম হিসেবে বেছে নিয়েছি ‘বিরোশের বিয়ে’। ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।”
সূত্রে জানা গেছে, বিজয়-রাশমিকা আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে করবেন। বিয়ের অনুষ্ঠান শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে। পুরো আয়োজন গোপনীয় রাখার জন্য পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রবেশের অনুমতি নেই।
উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে শোবিজ বন্ধুদের জন্য হায়দরাবাদে ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
পথচারীকে মারধরের অভিযোগে রুশ-বাংলা মডেল মনিকাকে লিগ্যাল নোটিশ
রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে তাকে এ নোটিশ পাঠান।

ইকরার মৃত্যুকে ঘিরে স্বামী জাহের আলভির দীর্ঘ পোস্ট, সিসিটিভি ও ফরেনসিক তদন্তের দাবি
স্ত্রী ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্বামী জাহের আলভি। পোস্টে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং বলেছেন, তদন্তে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তবে আইনের সিদ্ধান্ত মেনে নেবেন।

ভারতীয় সিনেমা নিষিদ্ধের উদ্যোগ থেকে দুর্নীতিবিরোধী গান—নেপালে নির্বাচনে এগিয়ে র্যাপার বালেন্দ্র শাহ
নেপালের চলমান সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। র্যাপার থেকে রাজনীতিক হয়ে ওঠা এই তরুণ নেতা ও তাঁর দল প্রাথমিক ফলাফলে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি ভোট পেয়ে আলোচনায় উঠে এসেছেন।

শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ
মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার (৩ মার্চ) রাফাত মজমুদার রিংকু পরিচালিত একটি নাটকের সেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সামিয়া।


.jpg)





