বিনোদন


ডিভোর্স হয়নি, দাবি বুবলীর- শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার

ডিভোর্স হয়নি, দাবি বুবলীর- শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা

ছবি: সংগৃহীত


ফের মাতৃত্বের গুঞ্জন, তার আগেই বিচ্ছেদের আলোচনা ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। প্রশ্ন উঠেছে, যদি বিচ্ছেদ হয়ে থাকে, তবে নতুন করে মাতৃত্বের গুঞ্জন কেন? আর যদি না হয়ে থাকে, তবে সম্পর্কের বর্তমান অবস্থান কী?

 

এই ধোঁয়াশার মধ্যেই তিনি দেশের একটি বেসরকারি টেলিভিশনের পডকাস্টে হাজির হয়ে বিয়ে ও সম্পর্ক প্রসঙ্গে সরাসরি কথা বলেন। সেখানে স্পষ্ট করে জানান, তার ও শাকিব খান-এর মধ্যে এখনও আনুষ্ঠানিক কোনো ডিভোর্স হয়নি। ফলে নতুন করে বিয়ের প্রশ্নও আসে না।

 

বুবলীর ভাষ্য, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’

 

নিজের বৈবাহিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে “অতীত” বলে কোনো অপশন থাকে না।’

 

তার বক্তব্য থেকে বোঝা যায়, সম্পর্কের টানাপড়েন বা দূরত্ব থাকলেও তারা আইনি বিচ্ছেদের পথে হাঁটেননি। বর্তমান সম্পর্ক নিয়ে তিনি বলেন, অভিমান বা ভুল বোঝাবুঝি হতেই পারে, তবে সময়ের সঙ্গে অনেক কিছুই স্বাভাবিক হয়।

 

‘আমাদের কখনও ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম,’ যোগ করেন তিনি। তবে এর আগে শাকিব খান একাধিকবার গণমাধ্যমে দাবি করেছিলেন, বুবলীর সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। শুধু তাই নয়, এ বিষয়ে তিনি কিছু বিরূপ মন্তব্যও করেছিলেন।

 

ফলে দুই তারকার এই ভিন্নধর্মী অবস্থান আবারও তাদের সম্পর্ক নিয়ে জনমনে নতুন করে কৌতূহল তৈরি করেছে।

 
 

সম্পর্কিত

বিনোদনের খবরশাকিব খানবুবলী

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

পথচারীকে মারধরের অভিযোগে রুশ-বাংলা মডেল মনিকাকে লিগ্যাল নোটিশ

রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে তাকে এ নোটিশ পাঠান।

ইকরার মৃত্যুকে ঘিরে স্বামী জাহের আলভির দীর্ঘ পোস্ট, সিসিটিভি ও ফরেনসিক তদন্তের দাবি

স্ত্রী ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্বামী জাহের আলভি। পোস্টে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং বলেছেন, তদন্তে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তবে আইনের সিদ্ধান্ত মেনে নেবেন।

ভারতীয় সিনেমা নিষিদ্ধের উদ্যোগ থেকে দুর্নীতিবিরোধী গান—নেপালে নির্বাচনে এগিয়ে র‍্যাপার বালেন্দ্র শাহ

নেপালের চলমান সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। র‍্যাপার থেকে রাজনীতিক হয়ে ওঠা এই তরুণ নেতা ও তাঁর দল প্রাথমিক ফলাফলে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি ভোট পেয়ে আলোচনায় উঠে এসেছেন।

শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার (৩ মার্চ) রাফাত মজমুদার রিংকু পরিচালিত একটি নাটকের সেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সামিয়া।