অপরাধ
মোহাম্মদপুরে কিশোর গ্যাং সংঘর্ষ: ‘এলেক্স গ্রুপ’–এর হোতা ইমন কুপিয়ে জখম, আটক ৩

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ‘এলেক্স গ্রুপ’-এর কথিত হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা। রোববার (১২ এপ্রিল) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটে। আহত ইমনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ রয়েছে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে এসব গ্যাংয়ের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তার ও নিজেদের শক্তি প্রদর্শনের প্রবণতাও এসব গ্যাংয়ের মধ্যে দেখা যায় বলে স্থানীয়রা জানান।
পুলিশ বলছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
অপরাধ থেকে আরও পড়ুন
মাজারে পুলিশের অভিযান, পাওয়া গেলো গোপন সুড়ঙ্গ ও ২ কেজি গাঁজা
টঙ্গীর মাজার বস্তিতে ভোরবেলা চালানো পুলিশের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুড়ঙ্গপথ, তালাবদ্ধ কক্ষ এবং বিলাসবহুল ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল সংগঠিত মাদক কারবার এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, গাঁজা-ইয়াবা উদ্ধার
কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ট্যাবলেট ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে ২০২৬) জেলার দৌলতপুর ও ইবি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার
চাঁদাবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।








