সারাদেশ


রংপুরে বাবাকে কুপিয়ে হত্যা, থানায় ছেলের আত্মসমর্পণ


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন, সোমবার

রংপুরে বাবাকে কুপিয়ে হত্যা, থানায় ছেলের আত্মসমর্পণ

রংপুরের মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় পারিবারিক কলহের জেরে নিজের ছেলের হাতে বাবা নিহত হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত ব্যক্তির নাম নুরল (৫০)। তিনি মহেশপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবা–ছেলের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। ঘটনার দিন কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর হামলা চালায়। এতে নুরল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

 

ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে নিজে থেকেই রংপুর কোতয়ালী সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সম্পর্কিত

রংপুরহত্যা

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।