সারাদেশ
বাসের ধাক্কায় অটোচালক নিহত, আড়াই ঘণ্টা রংপুর–কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ

রংপুরের কাউনিয়া উপজেলায় বাসের ধাক্কায় এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই ঘণ্টা রংপুর–কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে, ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেইলি ব্রিজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালকের নাম জামিরুল ইসলাম (৩৬)। তিনি শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মহির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর থেকে কুড়িগ্রামগামী দ্রুতগামী একটি মেইল বাস ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোচালক জামিরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা রংপুর–কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এ অবরোধে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল এবং কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন। পাঁচ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে অবশেষে অবরোধ প্রত্যাহার করা হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে অটোচালক জামিরুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে দ্রুতগামী যানবাহনের নিয়ন্ত্রণ ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, আনন্দের সঙ্গে বাড়ছে বাবা-মায়ের দুশ্চিন্তা
কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রনজিনা বেগম (৩০)। কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও তাদের ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা।

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা, ভিডিও ভাইরাল
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতা–কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার একটি আদালত।


.jpg)






