বাংলাদেশ
সুনামগঞ্জে হানি ট্র্যাপে ফাঁসিয়ে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ

ছবি: দূরবীন নিউজ
সুনামগঞ্জে সরকারি কর্মচারীকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ, মারধর এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তাহিরপুর উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক অজিত চন্দ্র দাস (৩৩) এবং তুলনা আক্তার (২৩) নামের এক নারী।
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল সন্ধ্যায় জেলা সমবায় অফিসের এক অফিস সহায়ক শুকুর মিয়াকে সুনামগঞ্জ শহরের পূর্ব হাজীপাড়ার একটি বাসায় ওই নারীকে দিয়ে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে আপত্তিকর অবস্থায় ফাঁদে ফেলে ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও ও ছবি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয় এবং শারীরিক নির্যাতনের অভিযোগও ওঠে।
অভিযোগ অনুযায়ী, পুরো পরিকল্পনার সঙ্গে অজিত চন্দ্র দাস জড়িত ছিলেন। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার টাকা দাবি করা হয়।
চাপে পড়ে ভুক্তভোগী শুকুর মিয়া সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে প্রথমে অজিত চন্দ্র দাসকে গ্রেপ্তার করে।
পরে তাকে ব্যবহার করে কৌশলে আরেকটি ফাঁদ পাতে পুলিশ। অজিতের মাধ্যমে খবর পাঠানো হয় যে আরও একজন ‘ক্রেতা’ পাওয়া গেছে। সেই প্রলোভনে তুলনা আক্তার ঘটনাস্থলে এলে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাকে আটক করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন সেখ বলেন, ভুক্তভোগীর অভিযোগ ও প্রাপ্ত ভিডিওসহ তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালানো হয়। পরে কৌশলে দুইজনকেই গ্রেপ্তার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র সাব্বির
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে মোঃ সাব্বির হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
ঢাকায় মাদক যায় কীভাবে, প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারীর
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সীমান্ত হত্যা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি প্রশ্ন তুলেছেন, “ঢাকায় মাদক যায় কীভাবে?”

কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’
ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন খামার ও পশুর হাটে দেখা মিলছে বাহারি নামের গরু ও মহিষের। প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমধর্মী নামের পশু ঘিরে তৈরি হয়েছে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিশাল আকৃতির মহিষ।

যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন
নেত্রকোণা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।








