বাংলাদেশ
ভোলার চন্দ্র প্রসাদে ৫০০ মিটার সড়কের বেহাল দশা: দুর্ভোগে প্রায় ১২ হাজার মানুষ

ছবি: দূরবীন নিউজ
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন এর চন্দ্র প্রসাদ এলাকায় ৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থানীয়রা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করেন প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, শব্দর আলী খান বাড়ি থেকে ১৪৫ নম্বর পশ্চিম উত্তর চন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই সড়ক এলাকার প্রধান যোগাযোগপথ হিসেবে ব্যবহৃত হয়। সড়কটির আশপাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি নূরানী মাদ্রাসা, তিনটি মসজিদসহ আরও একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান।
বাসিন্দারা অভিযোগ করেছেন, চার থেকে পাঁচ বছর আগে স্থানীয়রা নিজ উদ্যোগে সাময়িকভাবে সড়কটি সংস্কার করেছিলেন, কিন্তু এরপর আর কোনো সরকারি সংস্কার হয়নি। ফলে সড়কের বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা বর্ষা ও শুকনো মৌসুমে চলাচল কঠিন করে তোলে।
দূর্ঘটনার ঝুঁকি ও চলাচলের অসুবিধা তুলে ধরে শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন। এতে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন পশ্চিম উত্তর চন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেমায়েত, চন্দ্র প্রসাদ জামে মসজিদের সভাপতি মো. জামালসহ স্থানীয়রা। তারা জানান, বর্ষায় সড়কে পানি জমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়, শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।
স্থানীয়রা দাবি করেন, এমন বেহাল সড়ক থাকার কারণে রিকশা ও অন্যান্য যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। জরুরি মুহূর্তে অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়াও কঠিন হয়ে পড়ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মন্তব্য পাওয়া যায়নি।
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র সাব্বির
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে মোঃ সাব্বির হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
ঢাকায় মাদক যায় কীভাবে, প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারীর
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সীমান্ত হত্যা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি প্রশ্ন তুলেছেন, “ঢাকায় মাদক যায় কীভাবে?”

কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’
ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন খামার ও পশুর হাটে দেখা মিলছে বাহারি নামের গরু ও মহিষের। প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমধর্মী নামের পশু ঘিরে তৈরি হয়েছে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিশাল আকৃতির মহিষ।

যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন
নেত্রকোণা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।








