বাংলাদেশ
তলাবিহীন টুকরিতে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার, র্যাবের হাতে আটক ২

ছবি: দূরবিন নিউজ
শেরপুরের নকলা উপজেলায় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আটককৃতরা সিএনজিচালিত অটোরিকশায় করে গাঁজা বহন করছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) বিকেলে অভিযান চালায়। বিকেল আনুমানিক ৫টার দিকে শেরপুর জেলার নকলা থানার ফুলপুর-নকলা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়।
এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার বাসিন্দা মো. রতন মিয়া (২২) ও মো. গফুর আমিন (১৯)।
র্যাব সূত্রে জানা যায়, উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজিতে বহন করা তলাবিহীন ৩০টি টুকরির মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত দুই মাদককারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাদের শেরপুরের নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
পত্রিকা: ‘মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ’
ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামগুলোতে গুরুত্ব পেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক আলোচনা, জ্বালানি সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ, শ্রমিকদের বেতন–বোনাস পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা। নিচে আজকের উল্লেখযোগ্য কয়েকটি পত্রিকার প্রধান সংবাদ তুলে ধরা হলো

ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশ ঘিরে সংঘর্ষ, আহত ৩
ভোলা জেলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল কাজীর চরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।

স্বপ্ন’র বিজ্ঞাপনের আড়ালে কমিশন বাণিজ্যের অভিযোগ, কোটি টাকা আত্মসাতের দাবি
দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন (Shwapno)–এর ভেতরে বিজ্ঞাপনের আড়ালে বড় ধরনের আর্থিক অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যম ও বিজ্ঞাপনী সংস্থাকে কাজ দেওয়ার নামে প্রতিষ্ঠানটির কিছু অসাধু কর্মকর্তা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জ পৌর শহর ও সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


.jpg)



