বাংলাদেশ


আজ প্রতি ভরি স্বর্ণের দাম কত?


দূরবিন ডেস্ক

দূরবিন ডেস্ক

প্রকাশিত:০৬ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার

আজ প্রতি ভরি স্বর্ণের দাম কত?

ছবি: সংগৃহীত


দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

 

বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত মূল্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

স্বর্ণের নতুন দাম

২২ ক্যারেট: প্রতি ভরি ২,৬৮,২১৪ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২,৫৬,০২৫ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ২,১৯,৪৫৮ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৭৯,১৫৯ টাকা

 

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে।

 

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা।

 

রুপার নতুন দাম

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ৬,৫৩২ টাকা

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ৬,২৪০ টাকা

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ৫,৩৬৫ টাকা

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৪,০২৪ টাকা

  •  

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় কাঁচামালের দামের পরিবর্তনের কারণে স্বর্ণ ও রুপার দামে এই সমন্বয় করা হয়েছে।


সম্পর্কিত

স্বর্ণের দামরুপার দামবাজুস

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

পত্রিকা: ‘মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ’

ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামগুলোতে গুরুত্ব পেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক আলোচনা, জ্বালানি সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ, শ্রমিকদের বেতন–বোনাস পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা। নিচে আজকের উল্লেখযোগ্য কয়েকটি পত্রিকার প্রধান সংবাদ তুলে ধরা হলো

ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশ ঘিরে সংঘর্ষ, আহত ৩

ভোলা জেলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল কাজীর চরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।

সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ পৌর শহর ও সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তারাবিহ নামাজে বের হয়েছিল মাদ্রাসাছাত্র, বাঁশঝাড়ে মিলল রক্তাক্ত লাশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।