বাংলাদেশ


মব সন্ত্রাসের ভয়াবহ উত্থান, পাঁচ বছরে নিহত বেড়েছে সাত গুণ; চলতি বছরেই প্রাণ গেল ১৯৬ জনের


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার

মব সন্ত্রাসের ভয়াবহ উত্থান, পাঁচ বছরে নিহত বেড়েছে সাত গুণ; চলতি বছরেই প্রাণ গেল ১৯৬ জনের

মব সন্ত্রাস বা গণপিটুনিতে মৃত্যুর ঘটনা দেশে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জরিপ এবং গণমাধ্যম অনুসন্ধানের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশে মব ভায়োলেন্সে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯৬ জন। বিশ্লেষকদের মতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে চলতি বছরটি মব সন্ত্রাসের ক্ষেত্রে সবচেয়ে আতঙ্কজনক সময়গুলোর একটি।

 

আসকের জরিপে দেখা যায়, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সারা দেশে অন্তত ১৮৪ জন গণপিটুনিতে নিহত হয়েছেন। ডিসেম্বর মাসের পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ না হলেও, বিভিন্ন অনুসন্ধানে আরও অন্তত ১২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এতে চলতি বছরে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে।

 

পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে মব সন্ত্রাসে নিহতের সংখ্যা প্রায় সাত গুণ বেড়েছে। ২০২১ সালে নিহত ছিলেন ২৮ জন, ২০২২ সালে ৩৬ জন, ২০২৩ সালে ৫১ জন, ২০২৪ সালে ১২৮ জন এবং চলতি বছরের প্রথম ১১ মাসেই নিহত হয়েছেন ১৮৪ জন। এই ধারাবাহিক ঊর্ধ্বগতি বিশেষজ্ঞদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। পাঁচ বছরে এই বিভাগে মোট ১৯০ জন নিহত হয়েছেন। এর মধ্যে চলতি বছরের প্রথম ১১ মাসেই নিহত হয়েছেন ৭৮ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে একই সময়ে নিহত হয়েছেন ৮০ জন। তুলনামূলকভাবে সিলেট বিভাগে ঘটনা কম হলেও সেখানেও পাঁচ বছরে ১৫ জনের প্রাণ গেছে।

 

চুরি, ডাকাতি, ধর্ষণ ও ধর্ষণচেষ্টা, ছিনতাই, ব্যক্তিগত দ্বন্দ্ব, চাঁদাবাজি, কটূক্তি, প্রতারণা কিংবা অপহরণের অভিযোগ তুলে এসব গণপিটুনির ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে অভিযোগের সত্যতা যাচাই না করেই উত্তেজিত জনতা কাউকে পিটিয়ে হত্যা করেছে।

 

Related posts here

 

অপরাধ বিশ্লেষক ও সমাজবিজ্ঞানীরা বলছেন, আইনের শাসনের ওপর মানুষের আস্থার ঘাটতি, অপরাধের বিচার না হওয়ার ধারণা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের দ্রুত বিস্তার সব মিলিয়ে মানুষকে আইন নিজের হাতে তুলে নিতে উদ্বুদ্ধ করছে। একটি গুজব বা ভিডিও মুহূর্তেই জনতাকে উত্তেজিত করে তুলছে, যা সহিংসতার রূপ নিচ্ছে।

 

বিশেষজ্ঞরা আরও মনে করছেন, অর্থনৈতিক চাপ, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যক্তিগত শত্রুতা ও দলগত মানসিকতা মব সন্ত্রাসের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। গ্রামাঞ্চলে চুরি সন্দেহে এবং শহরে জনবহুল এলাকায় ছিনতাইয়ের অভিযোগে এ ধরনের ঘটনা বেশি ঘটছে।

 

মানবাধিকার সংগঠনগুলো এসব ঘটনাকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে, বিচার প্রক্রিয়া রাষ্ট্রের হাতে থাকা উচিত, কোনোভাবেই জনতার হাতে নয়।

 

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তবে পুলিশের একার পক্ষে এই সহিংসতা দমন করা কঠিন; এ ক্ষেত্রে সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

 

বিশ্লেষকদের মতে, মব সন্ত্রাস রোধে দ্রুত ও দৃশ্যমান বিচার, আইনের কঠোর প্রয়োগ, গুজব প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া বিকল্প নেই। তা না হলে এই ভয়াবহ প্রবণতা ভবিষ্যতে আরও গুরুতর রূপ নিতে পারে।


সম্পর্কিত

মব সন্ত্রাসসন্ত্রাস

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র সাব্বির

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে মোঃ সাব্বির হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ঢাকায় মাদক যায় কীভাবে, প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারীর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সীমান্ত হত্যা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি প্রশ্ন তুলেছেন, “ঢাকায় মাদক যায় কীভাবে?”

কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন খামার ও পশুর হাটে দেখা মিলছে বাহারি নামের গরু ও মহিষের। প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমধর্মী নামের পশু ঘিরে তৈরি হয়েছে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিশাল আকৃতির মহিষ।

যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।