বাংলাদেশ


পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২, ট্রাফিক বক্সে আগুন


সহ-সম্পাদক

শাহারিয়া নয়ন

প্রকাশিত:১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন, শুক্রবার

পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২, ট্রাফিক বক্সে আগুন

চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউস মোড়ে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় ট্রাকের ধাক্কায় মো. রিফাত ও মো. সোহাগ নামে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত রিফাত চাপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গা মহল্লার শাহ আলমের ছেলে এবং সোহাগ আজাইপুর পচাপুকুর এলাকার আশরাফুলের ছেলে।

 

স্থানীয়রা জানান, ট্রাফিক পুলিশের এক সদস্য সার্কিট হাউস মোড়ে একটি মোটরসাইকেলকে ধাওয়া করলে মোটরসাইকেলটি নিয়ে দুজন পালানোর সময় দ্রুতগামী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে রিফাত ঘটনাস্থলেই মারা যান এবং আহত সোহাগকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

 

Related posts here

 

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে তারা বিশ্বরোড মোড়ে ট্রাফিক পুলিশের বিশ্রামাগারে ভাঙচুর চালিয়ে একটি মোটরসাইকেল ও আসবাবপত্রে আগুন দেয়।

 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ‘ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তে কারও কোনো গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


সম্পর্কিত

পুলিশ

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

পত্রিকা: ‘মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ’

ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামগুলোতে গুরুত্ব পেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক আলোচনা, জ্বালানি সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ, শ্রমিকদের বেতন–বোনাস পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা। নিচে আজকের উল্লেখযোগ্য কয়েকটি পত্রিকার প্রধান সংবাদ তুলে ধরা হলো

ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশ ঘিরে সংঘর্ষ, আহত ৩

ভোলা জেলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল কাজীর চরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।

সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ পৌর শহর ও সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তারাবিহ নামাজে বের হয়েছিল মাদ্রাসাছাত্র, বাঁশঝাড়ে মিলল রক্তাক্ত লাশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।