রোহিঙ্গা
(১৪ মে ২০২৬, বৃহস্পতিবার )
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে।

উখিয়ায় পাহাড় কেটে রোহিঙ্গাদের ‘স্থায়ী’ ঘর নির্মাণ, স্থানীয়দের ক্ষোভ বাড়ছে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে ইট ও লোহার কাঠামোর ঘর নির্মাণের অভিযোগে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে অস্থায়ী শেডে বসবাস করা রোহিঙ্গাদের জন্য হঠাৎ টেকসই ঘর নির্মাণের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। তাঁদের আশঙ্কা, এভাবে স্থায়ী অবকাঠামো তৈরি হলে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে।

ঈদে ঘরে ফেরা নয়, ১৫ মাসে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে ১ লাখ ৪৪ হাজার রোহিঙ্গা
গত প্রায় ১৫ মাসে নতুন করে ১ লাখ ৪৪ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

প্রধান উপদেষ্টার ঘোষণার ১১ মাসেও রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি নেই, উল্টো বেড়েছে অনুপ্রবেশ
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। উল্টো এই সময়ে নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে আরও অন্তত এক লাখ ৩৯ হাজার রোহিঙ্গা। ফলে দেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ১২ হাজার ৫৪৯ জনে
