চাঁদাবাজ
(১৪ মে ২০২৬, বৃহস্পতিবার )
মিরপুরে চাঁদাবাজির বিস্তৃত নেটওয়ার্ক, তালিকায় বিএনপির নেতা-কর্মী সহ পুলিশের নাম
রাজধানীর মিরপুর এলাকায় চাঁদাবাজির বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে বলে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন খাতে দেড় শতাধিক স্পটে নিয়মিত চাঁদা তোলা হচ্ছে, যেখানে জড়িত ৭২ জন এবং আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে চিহ্নিত হয়েছেন ২৫ জন। তালিকায় স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও কিছু পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগও উঠে এসেছে।

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদার দাবিতে ফল ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে চাঁদার দাবিতে এক ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ী নির্মল দাস (৫০) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চাঁদাবাজদের হাতে ক্ষমতা গেলে সংখ্যালঘুদের জানমালও নিরাপদ থাকবে না: গোলাম পরওয়ার
দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজ রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, দখলদার ও চাঁদাবাজ শক্তির হাতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা চলে যায়, তাহলে শুধু সাধারণ মানু
.webp)