রাজনীতি
চাঁদাবাজদের হাতে ক্ষমতা গেলে সংখ্যালঘুদের জানমালও নিরাপদ থাকবে না: গোলাম পরওয়ার
.webp)
দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজ রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, দখলদার ও চাঁদাবাজ শক্তির হাতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা চলে যায়, তাহলে শুধু সাধারণ মানুষ নয় সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালও নিরাপদ থাকবে না।
শনিবার (১০ জানুয়ারি) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও যারা এখনো চাঁদাবাজি, ঘের ও জমি দখল, সন্ত্রাস ও লুটপাটে লিপ্ত রয়েছে, তারা আসলে কোনো আদর্শিক রাজনীতির প্রতিনিধি নয়। জনগণের তা পরিষ্কারভাবে জানা দরকার। তিনি বলেন, বাজারে বাদাম বিক্রি করা মানুষও চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এমনকি চাঁদা না দেওয়ায় পাথর মেরে মানুষ হত্যার ঘটনাও ঘটেছে। তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের শক্তির হাতে ক্ষমতা গেলে দেশে আদৌ শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কি না।
তিনি আরও বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ফ্যাসিবাদী শক্তি আর রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। কিন্তু এরপরও যারা দখলবাজি ও চাঁদাবাজিতে জড়িয়েছে, তারা কোনোভাবেই জনগণের রাজনীতির প্রতিনিধিত্ব করতে পারে না। এদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে মিয়া গোলাম পরওয়ার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদহা এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষ্ণ কুন্ডু, রাজু কুন্ডু ও গপি কুন্ডুর বসতবাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা ও সান্ত্বনা জানান।
শেষে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট দেওয়ার সময় বিবেক দিয়ে বিচার করতে হবে কে দুর্নীতিমুক্ত, কে মানুষের ক্ষতি করেনি, কে সন্ত্রাস ও দখলদারির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা তুলে দেওয়া যাবে না। ভোটের আমানত সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষের হাতেই দেওয়ার আহ্বান জানান তিনি।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









