শিশু

(১৪ মে ২০২৬, বৃহস্পতিবার )

অর্থের অভাবে থমকে আছে চিকিৎসা, ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়

জন্মের পর হাসি আর প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছিল পরিবার। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। হঠাৎ করেই মরণব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় পাঁচ বছর বয়সী শিশু ফাহিম আহমেদ। এখন চিকিৎসা চললেও অর্থাভাবে থমকে যাওয়ার উপক্রম হয়েছে তার বাঁচার লড়াই।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কেএফসির “ঈদি ফর এঞ্জেলস”

পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেএফসি বাংলাদেশ। ‘ঈদি ফর এঞ্জেলস’ শীর্ষক এ আয়োজনে শিশুদের জন্য ইফতার ও উপহার বিতরণের ব্যবস্থা করা হয়।

চট্টগ্রামে পার্কের সামনে উদ্ধার হওয়া শিশুটি এখনও হাসপাতালে, মেলেনি নাম–পরিচয়

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় পার্কের সামনে থেকে উদ্ধার হওয়া তিন মাস বয়সী মেয়েশিশুটির নাম–পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। শিশুটি বর্তমানে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারের সন্ধানে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নওগাঁয় ১৬ মাসের শিশুকে নদীতে ফেলে মায়ের থানায় আত্মসমর্পণ

নওগাঁর পত্নীতলায় ১৬ মাস বয়সী মেয়েশিশুকে আত্রাই নদীতে ফেলে দিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন এক মা। তবে স্থানীয় এক ব্যক্তির তাৎক্ষণিক উদ্যোগে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভোলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ভোলার মনপুরা উপজেলায় পুকুরে ডুবে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম আরিশা আক্তার মিশ্রু (১ বছর ৮ মাস)। সে উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনারচর গ্রামের বাসিন্দা। আরিশা স্থানীয় মাওলানা মো. নাজিম উদ্দিনের মেয়ে।