বাংলাদেশ


চট্টগ্রামে পার্কের সামনে উদ্ধার হওয়া শিশুটি এখনও হাসপাতালে, মেলেনি নাম–পরিচয়


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার

চট্টগ্রামে পার্কের সামনে উদ্ধার হওয়া শিশুটি এখনও হাসপাতালে, মেলেনি নাম–পরিচয়

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় পার্কের সামনে থেকে উদ্ধার হওয়া তিন মাস বয়সী মেয়েশিশুটির নাম–পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। শিশুটি বর্তমানে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারের সন্ধানে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

পুলিশ জানায়, গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আগ্রাবাদ এলাকার জাম্বুরি পার্কের ফটকের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখেন পার্কের নিরাপত্তাকর্মী আবদুল মালেক। তখন শিশুটির পরনে ছিল একটি ডায়াপার এবং গায়ে জড়ানো ছিল নতুন একটি কাঁথা। বিষয়টি নজরে আসার পর দ্রুত শিশুটিকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

 

চিকিৎসকরা জানান, শিশুটির ঠান্ডাজনিত সমস্যা ছিল। এ কারণে তাকে হাসপাতালের এইচডিইউতে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে।

 

শিশুটিকে উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আসলাম সরকার। তিনি বলেন, শিশুটির দেখভালের জন্য একজন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকসহ চিকিৎসা চলমান রয়েছে এবং শিশুটি এখন আগের তুলনায় ভালো আছে।

 

এএসআই আসলাম সরকার আরও জানান, শিশুটির পরিবারের খোঁজ পেতে পুলিশ কন্ট্রোল রুমে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় বেতারবার্তা পাঠানো হয়েছে, যাতে কেউ শিশুটির পরিচয় সম্পর্কে তথ্য দিতে পারেন।

 

নাম–পরিচয়হীন এই শিশুটিকে ঘিরে স্থানীয়দের মাঝেও উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে। এখন সবার অপেক্ষা—কবে এই অবুঝ শিশুটি তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে।


সম্পর্কিত

চট্টগ্রামশিশু

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।