বাংলাদেশ


সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কেএফসির “ঈদি ফর এঞ্জেলস”


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৬ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কেএফসির “ঈদি ফর এঞ্জেলস”

ছবি: দূরবীন নিউজ


পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেএফসি বাংলাদেশ। ‘ঈদি ফর এঞ্জেলস’ শীর্ষক এ আয়োজনে শিশুদের জন্য ইফতার ও উপহার বিতরণের ব্যবস্থা করা হয়।

 

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ঢাকার একটি কেএফসি রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়। সাজসজ্জায় সজ্জিত রেস্টুরেন্টে আমন্ত্রিত শিশুদের জন্য বিশেষ ইফতারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাদের মাঝে বিভিন্ন শিক্ষামূলক উপকরণ, স্টেশনারি ও খেলনা সামগ্রী বিতরণ করা হয়।

 

উপহার সামগ্রীর মধ্যে ছিল বই, খাতা, পেন্সিল, কালার প্যালেট, রুবিক’স কিউব, লুডু, পাজল, ক্যারাম বোর্ড ও দাবাসহ নানা ধরনের উপকরণ, যা শিশুদের শিক্ষা ও বিনোদনে সহায়ক হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

 

কেএফসি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অন্য সবার মতো সুবিধাবঞ্চিত শিশুরাও যেন ঈদের আনন্দ উদযাপনের সুযোগ পায় এই লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, “ঈদি ফর এঞ্জেলস উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইফতার ও উপহার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে কেএফসি বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।”

 

উল্লেখ্য, ট্রান্সকম ফুডস লিমিটেড কেএফসি বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান। ২০০৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিংসের লাইসেন্সের অধীনে বাংলাদেশে কেএফসি পরিচালিত হচ্ছে।


সম্পর্কিত

বাংলাদেশশিশুঈদি ফর এঞ্জেলস

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।