বাংলাদেশ
অর্থের অভাবে থমকে আছে চিকিৎসা, ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছোট্ট ফাহিমকে বাঁচাতে পরিবারের আঁকুতি।
জন্মের পর হাসি আর প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছিল পরিবার। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। হঠাৎ করেই মরণব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় পাঁচ বছর বয়সী শিশু ফাহিম আহমেদ। এখন চিকিৎসা চললেও অর্থাভাবে থমকে যাওয়ার উপক্রম হয়েছে তার বাঁচার লড়াই।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক আষারু গ্রামের বাসিন্দা মিজানুর রহমান ও ফেন্সি আক্তার দম্পতির একমাত্র সন্তান ফাহিম। প্রায় এক বছর আগে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে পরীক্ষার পর তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই ছেলেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে পরিবার।
মোবাইল মেকানিক বাবা মিজানুর রহমান ছেলের চিকিৎসার জন্য নিজের দোকানসহ সব মালামাল বিক্রি করে দেন। এরপর একটি বেসরকারি সংস্থা থেকে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নেন। তাতেও না পেরে বসতবাড়ি ব্যাংকে বন্ধক রেখে আরও ছয় লাখ টাকা সংগ্রহ করেন। আত্মীয়স্বজন ও সহৃদয় মানুষের সহায়তায় এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে ফাহিমের চিকিৎসায়।
দীর্ঘ ১০ মাস চিকিৎসার পর কিছুটা সুস্থতার পথে ফিরেছে ফাহিম। চিকিৎসকেরা জানিয়েছেন, নিয়মিত আরও প্রায় দেড় বছর চিকিৎসা চালিয়ে যেতে পারলে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তবে বর্তমানে কেমোথেরাপি ও প্রয়োজনীয় ওষুধের খরচ জোগাড় করাই পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। চিকিৎসা সম্পন্ন করতে আরও পাঁচ থেকে ছয় লাখ টাকা প্রয়োজন, যা তাদের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব।
ফাহিমের দাদা আব্বাছ আলী বলেন, “নাতির চিকিৎসার জন্য বাড়িঘর, দোকানপাট সবই শেষ হয়ে গেছে। এখন নিজেদের চলাই কষ্টকর, চিকিৎসা করাব কীভাবে?”
বাবা মিজানুর রহমান বলেন, “আমার ছেলেটা এখন অনেকটাই ভালো। আর কিছুদিন চিকিৎসা চালাতে পারলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।”
মা ফেন্সি আক্তার বলেন, “অন্য বাচ্চারা খেলতে যায়, স্কুলে যায়। আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে ‘মা, আমি কবে খেলতে যাব, কবে স্কুলে যাব?’ তখন বুকটা ভেঙে যায়।”
দাদি মমতা বেগমও নাতির চিকিৎসা চালিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেছেন।
ছোট্ট ফাহিম সবার কাছে দোয়া চেয়ে বলেছে, সে যেন আবার সুস্থ হয়ে স্কুলে যেতে পারে এবং অন্য শিশুদের মতো খেলতে পারে।
ফাহিমের চিকিৎসা চালিয়ে যেতে সহায়তার জন্য পরিবারটি সবার কাছে আন্তরিক আবেদন জানিয়েছে।
সহায়তার নম্বর (বিকাশ/নগদ): ০১৭৬৭২৮০০১১
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







