শেখ হাসিনা
(১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার )
শেখ হাসিনা- কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ
২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যা সংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক সাবেক মন্ত্রী আসামি হচ্ছেন
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতার নাম সাক্ষ্যে উঠে এসেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা
ঝিনাইদহে ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।
.jpg)
বিদায় ‘দুই নেত্রী’র যুগ: ৩৬ বছর পর নতুন সূর্যোদয়ের অপেক্ষায় বাংলাদেশ
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মহাকাব্যিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর বাদ দিলে প্রায় সাড়ে তিন দশক দেশ পরিচালনার দায়িত্ব ছিল দুই নেত্রীর হাতে। ২০২৪

গোপালগঞ্জে নেই ‘নৌকা’: শেখ হাসিনার অনুপস্থিতিতে বদলে যাচ্ছে ভোটের সমীকরণ
গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ এবার কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে না। এক সময় এই প্রতীকেই নির্ধারিত হতো জেলার ভোটের ফল, কিন্তু এবার গোপ
.jpg)
দিল্লি শেখ হাসিনাকে এজেন্ট হিসেবে ব্যবহার করেছে: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ১২ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, ভারত দীর্ঘ সময় ধরে শেখ হাসিনাকে বাংলাদেশে নিজেদের এজেন্ট হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, দেড় দশকেরও বেশি সময় ধর
.webp)
খুবির আওয়ামীপন্থী শিক্ষকের পোস্ট: খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার তুলনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইংরেজি ডিসিপ্লিনের আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ইউ. এইচ. রুহিনা জেসমিনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই পোস্টে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে শেখ হাস
.webp)
খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, খালেদা জিয়া দেশ-বিদেশের কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করে
.webp)
খালেদা জিয়ার মৃত্যুর দায় ফ্যাসিস্ট হাসিনা ও তার সরকারের: আসিফ নজরুল
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত আরেক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
