সারাদেশ


আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার

আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা

ঝিনাইদহে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা । ছবি: সংগৃহীত


ঝিনাইদহে ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ–সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাধিক নেতা–কর্মী ছবিটি শেয়ার করেন।

 

ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতা–কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দেন। এ সময় পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট গণ–অভ্যুত্থান চলাকালে জেলা আওয়ামী লীগের ওই কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টিতে আবারও ভাঙচুর চালানো হয়। এ সময় এসি, চেয়ার–টেবিলসহ বিভিন্ন আসবাব লুট করা হয় এবং দরজা–জানালা খুলে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

 

সম্পর্কিত

আওয়ামী লীগবঙ্গবন্ধুশেখ হাসিনা

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।