হামলা

(১৪ মে ২০২৬, বৃহস্পতিবার )

হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণের ইঙ্গিত, সতর্কবার্তা ইরানের স্পিকারের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সাম্প্রতিক নৌযান হামলা ও সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বন্দরে আঘাতের ঘটনার পর তিনি এ মন্তব্য করেন।

ভোলার মনপুরায় জমি বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ১২

ভোলার মনপুরা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

ভোলায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, পুলিশের অভিযানে আটক ১

ভোলার মনপুরা উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালতলা বাজারের উত্তর পাশে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলামের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

খামেনির কম্পাউন্ডে ৩০টি বোমা হামলার দাবি, ইরানে যৌথ অভিযান নিয়ে চাঞ্চল্য

ইসরায়েল–এর যুদ্ধবিমান থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর কম্পাউন্ড লক্ষ্য করে প্রায় ৩০টি বোমা ফেলা হয়েছে বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য প্রকাশ করে। হামলার ফলে ওই কম্পাউন্ডে ব্যাপক অগ্নিকাণ্ড ও ধ্বংসের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটে কেসমত আলী (৫৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।

১১ দলীয় ঐক্যজোটের সমর্থকদের ওপর হামলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জামায়াত–এনসিপি সমর্থকদের ওপর হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ১১ দলীয় ঐক্যজোট (কুড়িগ্রাম-২)। অভিযোগ করা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের পরিকল্পিত হামলায় হাসান জিহাদী, তানজিম হাসান, নাছির লিমনসহ একাধিক নেতাকর্মী গু

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা–ভাঙচুরের অভিযোগ

নোয়াখালী–২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী কাজী মফিজুর রহমান এর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। কাজী মফিজুর রহমানের অভিযোগ, এ হামলার সঙ্গে বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা জড়িত।

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর, আটক একাধিক

মোবাইল ফোন আমদানি সহজীকরণ ও কর যৌক্তিকীকরণের দাবি বাস্তবায়ন না করেই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় সেনাবা

শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই

গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক কারবারি ও তাঁদের সহযোগীদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে ঘটনায় জড়িত অভিযোগে ১০ জনকে আটক করেছে পু