বাংলাদেশ


সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলামের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হরিষ্বর তালুক এলাকার ‘গ্রীন ক্যাফে’ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। সিন্দুরমতি মেলা থেকে সংবাদ সংগ্রহ শেষে গোলাম রব্বানীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম।

 

পথিমধ্যে ওত পেতে থাকা সোহেল আনিছ (৩৩) ও তার সহযোগীরা মোটরসাইকেলের গতিরোধ করে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল থামানোর পর সোহেল আনিছ অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠি দিয়ে আঘাত করে মোটরসাইকেলের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করেন।

 

পরবর্তীতে আরিফুল ইসলামের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং অতিরিক্ত ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং গলা চেপে ধরাসহ কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়।

 

এ সময় হামলাকারীরা তাকে হুমকি দিয়ে বলে, সংবাদ প্রকাশের কারণে তাদের ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।

 

স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত অবস্থায় আরিফুল ইসলামকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত

বাংলাদেশসাংবাদিকহামলা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।