রাজনীতি


বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা–ভাঙচুরের অভিযোগ


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা–ভাঙচুরের অভিযোগ

ছবি: সংগৃহীত


নোয়াখালী–২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী কাজী মফিজুর রহমান এর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। কাজী মফিজুর রহমানের অভিযোগ, এ হামলার সঙ্গে বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা জড়িত।

 

রোববার (আজ) বেলা ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ভোরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

কাজী মফিজুর রহমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য। এর আগে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনে নোয়াখালী–২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। পরে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

 

কাজী মফিজুর রহমান জানান, রোববার বেলা ১১টার দিকে ভোরের বাজারে তিনি গণসংযোগ ও পথসভা করেন। পথসভা শেষে বাজার এলাকা ত্যাগ করার সঙ্গে সঙ্গেই সেখানে অবস্থিত তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। তাঁর অভিযোগ, বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় কিছু নেতা–কর্মী লাঠিসোঁটা নিয়ে কার্যালয়ে থাকা কর্মীদের ওপর হামলা করেন এবং আসবাবপত্র ভাঙচুর করেন।

 

হামলায় তাঁর তিনজন কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

 

কাপ–পিরিচ প্রতীকের প্রার্থী কাজী মফিজুর রহমান বলেন, ধানের শীষ প্রতীকের নেতা–কর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে এলাকায় নির্বাচনী পরিবেশ ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এ ঘটনায় তিনি রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক বলেন, কোথায়, কিসের হামলা হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই। খোঁজ নিয়ে পরে জানাতে পারব।

 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের পথসভার পর ভোরের বাজার এলাকায় তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত

বিএনপিহামলানির্বাচনভাঙচুর

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।