বাংলাদেশ


ভোলার মনপুরায় জমি বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ১২


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৬ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন, রবিবার

ভোলার মনপুরায় জমি বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ১২

ছবি: দূরবীন নিউজ


ভোলার মনপুরা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

 

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালতলা বাজার সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী ইউনুস (৪০) অভিযোগ করে জানান, প্রায় ২১ বছর আগে ক্রয় করা জমিতে তিনি দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিলেন। তিন মাস আগে সেখানে ঘর নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন। তবে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও স্থায়ী সমাধান হয়নি।

 

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকালে দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা তার বসতবাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে হামলা চালায়। এতে ইউনুসসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করা হয়। পাশাপাশি ঘরে ভাঙচুর চালিয়ে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল নষ্ট করা হয়।

 

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন- রায়হান (১৭), সাহিদা (৩৫), পারভীন (৩৫) ও নুরজাহান (৬০)। তাদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা জমি ছেড়ে না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। অভিযুক্তদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সম্পর্কিত

ভোলাআহতহামলা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।