খেলাধুলা
৭২ কোটি টাকায় বিশ্বকাপ-২০২৬ সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি
ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া সম্প্রচারস্বত্ব’ কিনতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রস্তাব অনুমোদন করেছে সরকারের অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ জন্য ব্যয় হবে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা।
রোববার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ফিফা থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডাইরেক্ট প্রোকিউরমেন্ট) বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
একই দিনে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাবও অনুমোদন পায়।
সভা সূত্রে জানা যায়, আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ কেনা হবে। এ জন্য মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা।
প্রস্তাব অনুযায়ী, বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফার কাছ থেকে সংগ্রহ করবে বাংলাদেশ টেলিভিশন। এ অনুমোদনের মাধ্যমে বিশ্বকাপ-২০২৬ সম্প্রচারের প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পথ উন্মুক্ত হলো।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জাতীয় দলের তারকা ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
জাতীয় নারী ফুটবল দলের অন্যতম খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

বিশ্বকাপের আগে ইরানি সমর্থকদের ধাক্কা, বরাদ্দ সব টিকিট বাতিল
ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বড় ধরনের ধাক্কা খেয়েছেন ইরানের ফুটবল সমর্থকরা। আকস্মিকভাবে ইরান দলের সমর্থকদের জন্য বরাদ্দকৃত সব টিকিট বাতিল করেছে ফিফা। ফলে দীর্ঘ প্রস্তুতি ও ভ্রমণ পরিকল্পনা করেও হাজার হাজার ইরানি সমর্থক মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখারফিফা বিশ্বকাপ সুযোগ হারাচ্ছেন।

বিদায়বেলায় মেসির দুঃখের স্মৃতি ফিরিয়ে আনলেন লেভান্ডভস্কি
বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ের স্মৃতি এখনো ভুলতে পারেননি কাতালান সমর্থকেরা। পাঁচ বছর পর সেই পুরোনো দুঃখ যেন আবারও ফিরিয়ে আনলেন রবার্ট লেভান্ডভস্কি। বার্সার হয়ে নিজের শেষ ম্যাচে গোল করেও দলের হার ঠেকাতে পারেননি পোলিশ এই তারকা, আর তাতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে মেসির শেষ ম্যাচের স্মৃতি।

এক কোটি টাকা দিলেই মামলা থেকে নাম বাদ পরবে সাকিবের
দীর্ঘদিন ধরেই জাতীয় দল ও দেশের বাইরে অবস্থান করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় তার নাম আসার পর থেকেই দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার সেই মামলা ঘিরেই বিস্ফোরক তথ্য দিলেন সাবেক এই অধিনায়ক।





