রাজনীতি
মোবাইল নিষিদ্ধ মানেই ভোট জালিয়াতির সুযোগ: সারজিস আলম
.jpg)
ছবি: সংগৃহীত
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে হঠকারী ও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা ও পঞ্চগড়–১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত ভোট জালিয়াতির সুযোগ তৈরি করতে পারে এবং তা অবিলম্বে প্রত্যাহার করা উচিত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক পোস্টে সারজিস আলম এসব কথা লেখেন। পোস্টে তিনি বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে মোবাইল ফোন ঘরে রেখে ভোটকেন্দ্রে যেতে হবে। এমনকি মোবাইল সাংবাদিকতা (মোজো) কিংবা সিটিজেন জার্নালিজমের সুযোগও থাকবে না, যা স্পষ্টতই একটি হঠকারী সিদ্ধান্ত।
তিনি লেখেন, ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন না নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এ ধরনের সিদ্ধান্ত আগে কখনো দেখা যায়নি। এতে কোনো বিপদ বা অনিয়মের পরিস্থিতি তৈরি হলেও ভোটার বা সংশ্লিষ্ট কেউ তাৎক্ষণিকভাবে কাউকে জানাতে পারবেন না। নিরাপত্তাহীনতার কারণে অনেক ভোটার ভোট দিতেও না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সারজিস আলম বলেন, সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিকভাবে অনিয়ম প্রতিরোধে তা কার্যকর নয়। সাংবাদিক ও সাধারণ মানুষ ব্যক্তিগত মোবাইল ফোনের মাধ্যমে যেভাবে অনিয়ম, কেন্দ্র দখল বা ভোট জালিয়াতির চিত্র ধারণ করে সঙ্গে সঙ্গে প্রকাশ করতে পারেন, স্থায়ী ক্যামেরা তা পারে না। তাঁর মতে, ব্যক্তিগত মোবাইল ফোনই ভোট চুরি ঠেকাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার মাধ্যমে নির্বাচন কমিশন কার্যত অনিয়ম ও জালিয়াতির সুযোগ করে দিচ্ছে। এসব অনিয়মের ভিডিও যেন কেউ ধারণ করতে না পারে, সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
পোস্টের শেষাংশে সারজিস আলম অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, সারজিস আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়–১ আসনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









