রাজনীতি


চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, চূড়ান্ত মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার

চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, চূড়ান্ত মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী তালিকায় পরিবর্তন এসেছে। দলটির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে এ আসনে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

 

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাসভবনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রের চিঠি প্রদর্শন করেন আসলাম চৌধুরী। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সকল বিভেদ ভুলে একযোগে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

 

এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী তিনি গত ১৮ ডিসেম্বর নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও সংগ্রহ করেন। তবে সর্বশেষ সিদ্ধান্তে দলটি প্রার্থী পরিবর্তন করে আসলাম চৌধুরীর নাম চূড়ান্ত করেছে।

 

দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনে সাংগঠনিক শক্তি ও স্থানীয় সমর্থন বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রার্থী ঘোষণার পর সীতাকুণ্ড ও সংশ্লিষ্ট এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে।


সম্পর্কিত

বিএনপিচট্টগ্রাম

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এনসিপিতে যোগদানকারীদের যাচাইয়ে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদান কার্যক্রম যাচাই-বাছাই ও মূল্যায়নের জন্য ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে দলটির সাংগঠনিক সম্প্রসারণের বিষয়েও কাজ করবে এই কমিটি।