জাতীয়


‘চলেন যুদ্ধে যাই’: কর্মদিবসের শুরুতে প্রধানমন্ত্রীর রূপক মন্তব্য


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৮ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার

‘চলেন যুদ্ধে যাই’: কর্মদিবসের শুরুতে প্রধানমন্ত্রীর রূপক মন্তব্য

প্রধানমন্ত্রী তারেক রহমান । ফাইল ছবি


সপ্তাহের প্রথম কর্মদিবসে এক ব্যতিক্রমী মন্তব্য করে দিনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “চলেন যুদ্ধে যাই।”

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। প্রতিদিনের মতোই তখন সেখানে ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রস্তুত ছিলেন। বাসভবন থেকে বের হওয়ার সময় উপস্থিত সবার দিকে তাকিয়ে হাসিমুখে তিনি এ মন্তব্য করেন।

 

হঠাৎ এমন মন্তব্যে উপস্থিতরা প্রথমে কিছুটা বিস্মিত হলেও পরে বিষয়টি রূপক অর্থে বলা হয়েছে বলে বোঝা যায়। দেশ পরিচালনার দায়িত্ব ও প্রতিদিনের কাজের চ্যালেঞ্জকে ‘যুদ্ধ’-এর সঙ্গে তুলনা করেই প্রধানমন্ত্রী এ কথা বলেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

 

তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দিনজুড়ে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে।

 

আজকের কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন-এর সঙ্গে শিক্ষা খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী-এর সঙ্গেও একটি বৈঠকের কথা রয়েছে।

 

বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন নীতিনির্ধারণী বিষয় নিয়ে দিনভর ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত

জাতীয়মধ্যপ্রাচ্যে যুদ্ধপ্রধানমন্ত্রী

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

‘আজ থেকে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু’- সংসদে তারেক রহমান

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হলো।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, বক্তব্য দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ। স্পিকারের আসন ফাঁকা রেখে বৃহস্পতিবার ( ) বেলা ১১টার দিকে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সংসদের অধিবেশন শুরু হয়।