জাতীয়


মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ দিকনির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০১ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার

মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ দিকনির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান


ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন তারেক রহমান

 

রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী প্রবাসীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ আটকে পড়া যাত্রীদের সার্বিক তদারকি করছেন প্রধানমন্ত্রী। নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী সরাসরি কার্যক্রম পরিচালনা করছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীও সমন্বয় প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।

 

সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু–র সঙ্গে বৈঠক করেন। সম্ভাব্য ভূমিকম্প–পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দ্রুত একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

দিনের কর্মসূচি অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। দেশের জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


সম্পর্কিত

প্রধানমন্ত্রীতারেক রহমান

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

সংসদে শোকপ্রস্তাবে সাঈদী, হাদি, আবরার ফাহাদের নাম যুক্ত করার দাবি বিরোধীদলের

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোকপ্রস্তাবে আরও কয়েকজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বিরোধীদল।

‘আজ থেকে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু’- সংসদে তারেক রহমান

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হলো।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।