বিনোদন
চঞ্চলের জন্মদিনে জয়ার মজার শুভেচ্ছা, ‘অভিনেতা’ পরিচয় তৃতীয় স্থানে!

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন উপলক্ষে ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুকে নিয়ে মজার মন্তব্য করেছেন তিনি, যা ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে।
পোস্টে জয়া আহসান চঞ্চল চৌধুরীর বহুমাত্রিক ব্যক্তিত্বের কথা তুলে ধরে বলেন, তাঁর ভিজিটিং কার্ডে পেশার তালিকা নতুন করে সাজানো হলে সেখানে ‘অভিনেতা’ পরিচয়ের আগে আরও দুটি পরিচয় থাকা উচিত।
জয়ার মতে, চঞ্চলের পরিচয়পত্রে প্রথমেই লেখা থাকা উচিত ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’। দ্বিতীয় স্থানে থাকবে ‘দুরন্ত ড্রাইভার’। আর দর্শকদের কাছে সবচেয়ে পরিচিত পরিচয় ‘অভিনেতা’ থাকবে তৃতীয় নম্বরে।
রসিকতার আড়ালে সহকর্মীর প্রাণবন্ত ব্যক্তিত্ব ও অভিনয় দক্ষতার প্রশংসাও করেছেন জয়া। শুভেচ্ছাবার্তার শেষাংশে তিনি চঞ্চলকে অভিনয়ের জাদুকর এবং অভিনয়শিল্পের এক বিস্ময় বলে উল্লেখ করেন।
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের দুই জনপ্রিয় শিল্পী জয়া আহসান ও চঞ্চল চৌধুরীর বন্ধুত্ব এবং পেশাগত সম্পর্ক দীর্ঘদিনের। বিভিন্ন সময় একসঙ্গে কাজের পাশাপাশি পরস্পরের প্রতি শ্রদ্ধা ও আন্তরিকতার প্রকাশও দেখা গেছে তাদের মধ্যে।
বিশেষ করে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র দেবী-তে তাদের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে জয়া আহসান অভিনয় করেন রানু চরিত্রে এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেন মিসির আলী চরিত্রে।
সম্পর্কিত
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেবে চরকি অ্যাওয়ার্ডস
প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের স্মরণে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ‘চরকি কার্নিভাল’-এ এই সম্মাননা প্রদান করা হবে।

আবার বিয়ের পিঁড়িতে আমির খান, পাত্রী কে
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের রেজিস্ট্রি বিয়ে অনুষ্ঠিত হবে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ক্যামেরার আড়ালে শেষবিদায়, মুন্সিগঞ্জে দাফন সম্পন্ন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার–এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তাঁর নানাবাড়িতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির, অতঃপর...
স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। পরে শুনানি শেষে তাকে জামিন দিয়েছেন আদালত।





