সারাদেশ
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
পুলিশ, স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৬টার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রীটি বাড়ির পাশে একটি মক্তব্বে পড়তে গিয়েছিল। সেখানে অভিযুক্ত কিশোরের ছোট বোনও পড়াশোনা করে। রোববার সকালে ভারী বৃষ্টির কারণে পড়া শেষ হওয়ার পরও তারা মসজিদেই অবস্থান করছিল। একপর্যায়ে অভিযুক্ত কিশোর ছাতা নিয়ে তার ছোট বোনকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য মক্তব্বে আসে। এরপর সে ভুক্তভোগী ছাত্রীকেও বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে সঙ্গে নিয়ে রওনা হয়।
তবে কিশোরটি ছাত্রীটিকে নিজের বাড়িতে না নিয়ে মক্তব্বের পাশের একটি জরাজীর্ণ টিনশেড ঘরে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে এবং মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণ করে। এ সময় ওই পথ দিয়ে যাওয়া এক পথচারী ভুক্তভোগী ছাত্রীর চিৎকার শুনতে পেয়ে ঘরটির দিকে এগিয়ে গেলে অভিযুক্ত কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় একজন মাতব্বর প্রথমে বিষয়টি বিয়ের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে ভুক্তভোগীর বাবা ঘটনাটি জানতে পেরে বিকেলে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং ভুক্তভোগী ছাত্রীকে হেফাজতে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। পরবর্তীতে রাত ১০টার দিকে লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক থাকায় এই বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে তার মা অসুস্থ থাকায় তিনিও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের এই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।








