সারাদেশ


দেড় বছর পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার

দেড় বছর পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরের চৌরঙ্গীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । ছবি: সংগৃহীত


দীর্ঘ ১৮ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আবারও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রোববার ভোর ছয়টায় উপজেলা সদরের চৌরঙ্গী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উড়তে দেখা যায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কয়েকজনকে সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও তাঁদের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনজন তরুণ কার্যালয়ের সাইনবোর্ডের পাশে সবুজ পাইপে দুটি জাতীয় পতাকা এবং আরেকটি পাইপে দলীয় পতাকা টাঙাচ্ছেন। পরে তারা কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “আজ থেকে আওয়ামী লীগের কার্যালয় খোলা থাকবে।”

 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, সকালে পতাকা উত্তোলনের বিষয়টি তার কাছে জানা গেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে ছিলেন। পরে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এর ফলে গত ১৮ মাস ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম বন্ধ ছিল।


সম্পর্কিত

সারাদেশগোপালগঞ্জআওয়ামী লীগ

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।