সারাদেশ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাতের আঁধারে জলমহালের অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কাওয়াজুরী হাওরে রাতের আঁধারে একটি জলমহাল থেকে বিপুল পরিমাণ মাছ লুটের অভিযোগ উঠেছে। ইজারাদারদের দাবি, আশপাশের ৭–৮ গ্রামের হাজারো মানুষ একযোগে জলমহালে প্রবেশ করে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মাছ নিয়ে গেছে।
জানা যায়, শুক্রবার ইফতারের পর থেকেই জাল, পলো, টেটাসহ মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে কাওয়াজুরী হাওর সংলগ্ন এলাকার লোকজন জলমহালের সীমানায় জড়ো হতে থাকেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার কাওয়াজুরী, উফতিরপাড়, লাউগাঙ্গ এবং দিরাই উপজেলার নগদিপুর, ছোট নগদিপুর, ধীতপুর, ফুকিডর ও দৌলতপুর গ্রামের লোকজন এতে অংশ নেন। পরে পাহারাদারকে সরিয়ে দিয়ে তারা জলমহালে প্রবেশ করে মাছ আহরণ করেন।
জলমহালের ইজারাদার আঙ্গুর মিয়া জানান, ছয় মাস আগে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের অধীনে খাস কালেকশনের মাধ্যমে ১৬ লাখ টাকা রাজস্ব দিয়ে তিনি কাওয়াজুরী জলমহাল ইজারা নেন। জলমহালের রক্ষণাবেক্ষণ, পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন ব্যবস্থাপনায় আরও প্রায় ২৪ লাখ টাকা ব্যয় করা হয়। মাছ আহরণের মৌসুম ঘনিয়ে এলে পরিকল্পিতভাবে জলমহালের মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে কমপক্ষে ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্যাহ বলেন, মাছ লুটের বিষয়ে আমাদের কাছে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইজারাদার পক্ষ দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, আনন্দের সঙ্গে বাড়ছে বাবা-মায়ের দুশ্চিন্তা
কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রনজিনা বেগম (৩০)। কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও তাদের ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা।

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা, ভিডিও ভাইরাল
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতা–কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার একটি আদালত।


.jpg)






